ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জলবায়ু ন্যায়বিচারের বার্তা নিয়ে ৩০১ কিলোমিটার হেঁটে চরমোন্তাজে টনি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯) । ছবি: আরটিভি

জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির বার্তা নিয়ে সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হাঁটছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)। ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ নামের এ অভিযানে ৩০১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলবার সকাল ১১টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের শিশুবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছান তিনি।

বিদ্যালয়ে পৌঁছে শিশুদের সঙ্গে কিছু সময় কাটান টনি। পরে দুপুর ১২টার দিকে চরমোন্তাজ থেকে চরবাংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তার দিনের গন্তব্য ভোলার চরফ্যাশন।

গত ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা থেকে এ পদযাত্রা শুরু করেন টনি। প্রায় ৭৫০ কিলোমিটারের এ দীর্ঘ অভিযানের শেষ গন্তব্য টেকনাফের শাহপরীর দ্বীপ। উপকূলের প্রকৃতি, পরিবেশ, মানুষের জীবন-জীবিকা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কাছ থেকে দেখা এবং এসব বিষয়ে সচেতনতা তৈরি করাই এ অভিযানের উদ্দেশ্য।

টনি বলেন, আমি এই অভিযান শুধু অ্যাডভেঞ্চারের জন্য করছি না। জলবায়ু ন্যায়বিচার, নবায়নযোগ্য জ্বালানি ও সুপেয় পানির দাবিকে সামনে রেখে উপকূলের মানুষের সঙ্গে কথা বলতে চাই।

তিনি বলেন, উপকূলের অনেক এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান বৃষ্টির পানি সংরক্ষণ করে মানুষের পানির চাহিদা মেটানোর চেষ্টা করছে। তবে এটি দীর্ঘমেয়াদি সমাধান নয় বলে মনে করেন তিনি। এ বিষয়ে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে টনি বলেন, উপকূলীয় এলাকায় জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের প্রভাব নিয়েও মানুষের সঙ্গে কথা বলছেন তিনি। তার দাবি, স্থানীয় জেলে ও বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন নদীতে মাছ কমে যাওয়ার কথাও শুনেছেন।

টনি আরও বলেন, সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যেসব উদ্যোগ নিয়েছে, সেগুলোকে আমি সাধুবাদ জানাই। তবে শুধু উদ্যোগ নিলেই হবে না, যত দ্রুত সম্ভব সেগুলোর বাস্তবায়ন দেখতে চাই।

নদী ও মানুষের জীবন-জীবিকার সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, নদী শুধু পানি প্রবাহের জায়গা নয়। নদীর সঙ্গে জেলে, নৌকা, জাল, মাছের আড়ত, বাজারসহ উপকূলের বহু পরিবারের জীবন-জীবিকা জড়িত। তাই নদীর স্বাস্থ্য ও মানুষের জীবিকার বিষয়টি উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাওয়া দরকার।

নাটোরের বনপাড়ার বাসিন্দা টনি পেশায় বেঙ্গল পিস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। ২০১৯ সাল থেকে দীর্ঘপথে হাইকিং করছেন তিনি। এর আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া, ভোমরা থেকে সাকা হাফং এবং রৌমারী থেকে চর কুকরিসহ বিভিন্ন দীর্ঘপথের অভিযানে অংশ নিয়েছেন।

এবারের ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ অভিযানে উপকূলের মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কাছ থেকে পর্যবেক্ষণের পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দিতে চান টনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীর তিন দিনেও সন্ধান মেলেনি। রোববার (১১ অক্টোবর) বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল তারা। এর পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। বুধবার পুলিশ ও পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন। নিখোঁজ তিন কিশোরীর বয়স ১৪ থেকে ১৫ বছর। তারা ফাঁসিয়াখালী ইউনিয়নের একই পাড়ার বাসিন্দা এবং পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। তাদের মধ্যে ১৫ বছর বয়সী কিশোরী চকরিয়ার মানিকপুর এলাকার একটি বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। অন্য দুজন স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, রোববার সকাল সাড়ে নয়টার দিকে তিন কিশোরী চকরিয়ার মানিকপুরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। ১৫ বছর বয়সী কিশোরী বিদ্যালয় থেকে নিবন্ধন কার্ড আনতে যাচ্ছিল। তবে তারা বিদ্যালয়ে পৌঁছেছিল কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। এক কিশোরীর মা জানান, তিনজনের কারও কাছে মুঠোফোন থাকার কথা নয়। তবে যে অটোরিকশায় তারা চকরিয়ায় গিয়েছিল, সেই চালক পরিবারের সদস্যদের জানিয়েছেন, কিশোরীদের হাতে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন দেখেছেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, চকরিয়া বাসস্ট্যান্ডে একটি মুঠোফোনসহ তিন কিশোরীকে স্থানীয় কয়েকজন দেখেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে সেখান থেকে তারা কোন দিকে গেছে, তা জানা যায়নি। নিখোঁজ কিশোরীরা চকরিয়া অথবা কক্সবাজারের কোথাও থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ওসি কাইছার হামিদ আরও জানান, কিশোরীদের সন্ধানে চকরিয়া থেকে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আরটিভি/এসএস
তিন দিন ধরে নিখোঁজ বান্দরবানের ৩ কিশোরী, খোঁজা হচ্ছে সিসিটিভি ফুটেজ
আরও পড়ুন
দস্যুতার অভিযোগে ৯ জেলে আটক
গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি