ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব গ্রহণ করেছেন গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পিএম
ছবি: আরটিভি

গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার।

সোমবার (১৬ নভেম্বর) রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যোগদানের পর তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে অফিস করছেন বলে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুর রহমান জানিয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বস্তরের নাগরিকের সহযোগিতা কামনা করেছেন।

প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গোপালগঞ্জে যোগদানের আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে ফেনী থেকে গোপালগঞ্জে বদলি করা হয়। একই আদেশে গোপালগঞ্জের বিদায়ি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলায় বদলি করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক।  সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক পরিবহনটির কাউন্টারের সামনে আসেন। সেখানে প্রথমে কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়া হয়।  এছাড়া কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়। কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তারা কোনও ভাঙচুর করেননি বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি। এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে কোনও ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনাও রয়েছে।  তার দাবি, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনও পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন। খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আরটিভি/এসআর    
বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’
কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারী আটক
কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয় তালিকাভুক্ত মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুমিল্লা সীমান্তে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারী আটক
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু
বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী দুই ইউপি সদস্য নিহত হয়েছেন। একই দিনে নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে এক চালকের।
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিনজনের মৃত্যু
আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন
গত ১৫ নভেম্বরের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের পরিস্থিতি। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার জনজীবনে ফিরতে শুরু করেছে স্বাভাবিক ছন্দ। তবে পরিস্থিতির উন্নতি হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো কাটেনি আতঙ্ক।
আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
ভারতে দীর্ঘ পাঁচ বছর দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন জামালপুরের মেহেদী হাসান, মমিন মিয়া ও শাওন হাসান নামে তিন যুবক।
ভারতে পাঁচ বছর দুই মাস কারাভোগ শেষে ফিরলেন ৩ বাংলাদেশি
আরও পড়ুন
আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন
গোপালগঞ্জে জান-মালের নিরাপত্তায় কাজ করবে ৮ প্লাটুন আনসার: ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক
গোপালগঞ্জে রাতভর যৌথবাহিনীর অভিযান, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
গোপালগঞ্জে আরও ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-বডি ওর্ন ক্যামেরায় নজরদারি