ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
সারাদেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন। ছবি: যবিপ্রবি সংবাদদাতা

সারাদেশে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রেক্ষিতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে শান্তিপূর্ণভাবে ও সচেতনতা বৃদ্ধিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের পরে অনুষ্ঠিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

মৌন মিছিল শেষে যবিপ্রবি উপাচার্য দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাকসুর দাবিতে টানা ১২ দিন ধরে অবস্থান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আন্দোলনকারী
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে টানা ১২ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। এদিকে, আন্দোলনকারীদের একজন অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।   শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কর্মসূচির ১১ দিন পূর্ণ হয়ে ১২তম দিনে গড়িয়েছে। তবে এখনও দাবি আদায় না হওয়ায় অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা। রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, হয়তো আমরা একজন মারা গেলে তারপর প্রশাসনের ঘুম ভাঙবে। আমাদের সহযোদ্ধা জিহাদ অনেক বেশি অসুস্থ ও রাজশাহী মেডিক্যালে আছে এখন। একটা যৌক্তিক দাবি আদায় করতে আজ ১২ দিন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছি আমরা, রাতও এখানেই কাটাচ্ছি। জানি না এর শেষ কোথায়। এখান থেকেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিচ্ছি। যত বাধা আসুক আর যা-ই হয়ে যাক না কেন, মৃত্যু হলে হবে; কিন্তু দাবি আদায় না করে উঠব না, ইনশাআল্লাহ। অবস্থানরত আরেক শিক্ষার্থী মো. ওমর ফারুক বলেন, ‍‍আমাদের অনেকে অসুস্থ হয়ে গেছে তারপরও আমরা এখান থেকে যাইনি। ১২ দিন ধরে আমরা এখানে আছি তারপরও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যতদিন না প্রশাসন কোনো পদক্ষেপ নিবে ততদিন পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। অন্যদিকে, অবস্থান কর্মসূচির প্রথম দিন আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেছিলেন, রাকসুর সদস্যরা বিভিন্ন কাজে প্রায় সোয়া কোটি টাকা খরচ করেছেন, যার হিসাব এখনো পাওয়া যায়নি। হিসাবের সমন্বয় ও অডিট সম্পন্ন হওয়ার পর এবং ভর্তি পরীক্ষা শেষ হলে রাকসু নির্বাচনের বিষয়টি বিবেচনা করা হবে। তিনি রাকসু নিয়ে ইতিবাচক বলেও জানিয়েছিলেন। এ বিষয়ে রাকসুর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, আজ আমাদের অবস্থান কর্মসূচির ১২তম দিন চলছে। আজ জিহাদ অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও আমাদের অবস্থান কর্মসূচি চলছে। আমাদের দাবি খুব স্পষ্ট। উপাচার্য ১১ দিন আগে গণমাধ্যমে অডিটের কথা বলেছেন। কিন্তু এখন পর্যন্ত অডিট কমিটি গঠন করা হয়নি।  তিনি বলেন, অডিট কমিটি গঠন করে কার্যক্রম শুরু করলে হয়তো ছয়-সাত দিন লাগবে। অডিট কমিটির প্রতিবেদন পাওয়ার পর নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, আমরা এটাই চাই। নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, 'পরশুদিন অডিট কমিটি গঠন করা হয়েছে। তবে এটি এখনো প্রকাশ করা হয়নি। আমি ঢাকায় আছি। আগামীকাল সন্ধ্যায় অডিট কমিটি প্রকাশ করা হবে।' উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর গত বছরের ১৬ অক্টোবর রাকসু, সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত প্রতিনিধিরা ২৬ অক্টোবর শপথ গ্রহণ করেন। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচিত সংসদের এক বছর মেয়াদ থাকায় গত ২৬ অক্টোবর (২০২৬) বর্তমান রাকসু ও হল সংসদের মেয়াদ শেষ হয়। তবে মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় নতুন নির্বাচন আয়োজনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আরটিভি/এসআর
রাকসুর দাবিতে টানা ১২ দিন ধরে অবস্থান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আন্দোলনকারী
যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি, সভাপতি নয়ন ও সম্পাদক রিফাত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ লুৎফর রহমান নয়ন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান রিফাত।
যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি, সভাপতি নয়ন ও সম্পাদক রিফাত
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা, ফেডারেশনের পতাকা ও স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড়ানোসহ নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় যবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। আগামী ০২ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। প্রধান অতিথির বক্তব্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত সকলকে স্বাগত জানিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ব্যাডমিন্টন কেবল একটি খেলা নয়; এটি ক্ষিপ্রতা, ধৈর্য, কৌশল, শৃঙ্খলা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অসাধারণ সমন্বয়। কোর্টের প্রতিটি পয়েন্টের লড়াইয়ে খেলোয়ারদের যে উদ্দীপনা ও নিষ্ঠা দেখা যায়, তা আমাদের তরুণ প্রজন্মকে সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী করে তোলে।  ‘ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয় ও পরিমণ্ডল থেকে আসা এই প্রতিযোগীদের অংশগ্রহণ আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের এক নতুন সেতুবন্ধন তৈরি করবে বলে আমি বিশ্বাস করি।’ বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, আগত অতিথি ও খেলোয়াড়দের যথাযথ সম্মান ও আপ্যায়নে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে অতীতের কোনো বিষয় সামনে না এনে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার অন্যতম সেরা একটি আসর উপহার দিতে আমরা বদ্ধপরিকর। বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই টুর্নামেন্ট আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে অংশগ্রহণকারীদের সুন্দর স্মৃতি উপহার দেওয়া যায়। আগত সবাই সুস্থ ও নিরাপদ থাকুক এবং ভালো খেলুক-এই প্রত্যাশা করি। শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক ড. অভিনু কিবরিয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, খেলা পরিচালনা ও বাইলজ উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।  অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত টিম ম্যানেজার এবং কোচবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ। আরটিভি/এসআর
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
চুয়েটে পরিচয় দেওয়ার পরও সাংবাদিককে মারধর, সিসিটিভিতে শনাক্ত অভিযুক্তরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরও হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক।  শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক জুনিয়র শিক্ষার্থীকে ডাকা নিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে চুয়েটের আমাদের সময় ক্যাম্পাস প্রতিনিধি মিসবাহ উদ্দিন স্বাধীনকে বাঁধা দেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অরিন ঘোষ। তিনি ইশারা করে স্বাধীনের দিকে এগিয়ে যান এবং ভিডিও ধারণে প্রতিবন্ধকতা তৈরি করেন। পরে স্বাধীনের সাংবাদিক পরিচয় নিশ্চিত করতে ঘটনাস্থলে ডেকে আনা হয় চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিবকে। গালিব তাঁর সাংবাদিক পরিচয় ও সমিতির কার্যকরী সদস্য হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপরও একপর্যায়ে স্বাধীনের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে তাঁকে মারধর ও এলোপাতারি ঘুষি মারতে থাকেন যন্ত্রকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাবুল ইসলাম খান।  এ সময় একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ মাহমুদও তাঁর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান এবং তাঁকে মারধর করেন। পরে শিহাবুল ইসলাম খান আবারও তাকে এলোপাতারি ঘুষি মারেন। একপর্যায়ে একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী গোবিন্দ মোদকও তাঁকে কয়েক দফা মারধর করেন। পরে অরিন ঘোষ স্বাধীনকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। ভুক্তভোগী সাংবাদিক মিসবাহ উদ্দিন স্বাধীন বলেন, আমি পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও ধারণ করছিলাম। এ সময় প্রথমে আমাকে ভিডিও ধারণে বাধা দেওয়া হয়। পরে আমার সাংবাদিক পরিচয় নিশ্চিত করার জন্য সাংবাদিক সমিতির সভাপতিকে ডেকে আনা হয়। তিনি আমার পরিচয় নিশ্চিত করার পরও কয়েকজন শিক্ষার্থী আমার ওপর হামলা করেন।  তিনি বলেন, আমি বারবার নিজের সাংবাদিক পরিচয় ও দায়িত্ব পালনের বিষয়টি জানিয়েছি। এরপরও তারা আমাকে মারধর করেন। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন, ঘটনার সময় আমাকে সেখানে ডেকে নেওয়া হলে আমি স্বাধীনকে চুয়েট সাংবাদিক সমিতির কার্যকরী সদস্য ও সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিই। বিষয়টি বোঝার চেষ্টা করে মীমাংষা করার চেষ্টা করি। আলোচনার এক পর্যায়ে তাঁর পরিচয় নিশ্চিত করার পরও তাঁর ওপর এভাবে সন্ত্রাসী কায়দায় হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।  ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিককে এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হবে, তাঁকে সন্ত্রাসী কায়দায় মারবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’ চুয়েট সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সেখানে সাংবাদিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরও তাঁর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, বরং ক্যাম্পাসে স্বাধীন সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।  তিনি আরও বলেন, এর অর্থ সত্যের গলা টিপে ধরে হত্যার চেষ্টা। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। আরটিভি/এসআর
চুয়েটে পরিচয় দেওয়ার পরও সাংবাদিককে মারধর, সিসিটিভিতে শনাক্ত অভিযুক্তরা
সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু সাহাব সিয়াম। শুক্রবার (২৭ নভেম্বর) দায়িত্ব হস্তান্তর ও চড়ুইভাতি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন সিনথিয়া, আবু তৈয়ব সিদ্দিক সোহাগ, জেসমিন তুই, সাদিয়া আক্তার, তিথি মনি চৌধুরী ও মো. ইয়াহিয়া । যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মেহেদী হাসান অনিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনুচ রাতুল, নুসরাত জাহান হিয়া ও সুকুমার চন্দ্র মোহন্ত সাম্য। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজু ইসলাম, সাহানা আক্তার, জসিম মিয়া ও মাহিয়া ইসলাম মৌ। এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. শামীম হোসেন, সহ-কোষাধ্যক্ষ হিসেবে মুমতাজ ইবনাত ঐশী, প্রচার সম্পাদক হিসেবে তাসলিমা তামান্না তূর্ণা ও  শাহিন আলম সোহাগ এবং দপ্তর সম্পাদক হিসেবে শেফালী আক্তার ও মো. জিহাদ হোসাইন দায়িত্ব পেয়েছেন। শিক্ষা সম্পাদক হিসেবে সারিমিন আক্তার, মো. আব্দুল আওয়াল ও হালিমা আক্তার বর্ণি; লাইব্রেরি সম্পাদক হিসেবে মুসকান, রুমানা জাহান বর্ণী ও ইমাম উদ্দিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. আরিফুজ্জামান আনন্দ ও জিহাদ হোসেন রিয়াদ দায়িত্ব পেয়েছেন।  এ ছাড়া ১৮তম ব্যাচের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজমিয়া মোস্তারী ঐশী, নিলয় সরকার ও শামীম রানা। নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল বলেন, স্বপ্নসিঁড়ির সভাপতি হিসেবে আমার প্রধান লক্ষ্য থাকবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বিস্তৃত করা। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।  ‘বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও সৃজনশীল বিকাশে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। স্বপ্নসিঁড়ি পাঠশালার কার্যক্রম সমৃদ্ধ করার পাশাপাশি নতুন শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।’ সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে স্বপ্নসিঁড়িকে আরও মানবিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও পরামর্শ কামনা করেন। সাধারণ সম্পাদক আবু সাহাব সিয়াম বলেন, ‘অধিকারবঞ্চিত শিশুদের নৈতিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত স্বপ্নসিঁড়ির সকল স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতা ও পরিশ্রমে সমাজের ইতিবাচক পরিবর্তন এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে স্বপ্নসিঁড়ি।’ উল্লেখ্য, ‘স্বপ্নসিঁড়ি’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা রংপুরের বাবুপাড়া ও রেলওয়ে গেট এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সৃজনশীল বিকাশ, স্বাস্থ্য সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।  এ ছাড়া শীতবস্ত্র বিতরণ, বই সংগ্রহ ও বিতরণ, পাঠচক্র, ইফতার আয়োজন এবং পরিচ্ছন্নতা অভিযানের মতো নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে সংগঠনটি। আরটিভি/এসআর
সামাজিক সংগঠন স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম
আরও পড়ুন
যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
যবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা
ইবিতে শহিদ সাজিদ হত্যার বিচার ও হলের নামকরণের দাবিতে মানববন্ধন
নৈরাজ্যের বিরুদ্ধে জবিতে মানববন্ধন-র‍্যালি, ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান