ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযুক্তকে আটকের সময় জনতার ছোড়া ইটের আঘাতে ওসি আহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১১:০০ এএম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম আহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পঞ্চবটী চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই এলাকার একটি বাড়িতে শিশুটির পরিবারের সঙ্গে পাশাপাশি কক্ষে ভাড়া থাকতেন জাকির হোসেন। রোববার রাত ৮টার দিকে শিশুটিকে একা পেয়ে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন জাকিরের বাড়ির সামনে জড়ো হন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির নিজেকে রক্ষায় ঘরের দরজা বন্ধ করে দেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ওসি মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ তাকে থানায় নেওয়ার চেষ্টা করে।

পুলিশ জানায়, জাকিরকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হওয়ার সময় পেছন থেকে উত্তেজিত জনতার কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ইটের টুকরা ছুড়ে মারেন। এতে ওসি মাহবুব আলমের মাথায় ইটের আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে পুলিশ সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়ার সময় উত্তেজিত জনতার ছোড়া ইটের আঘাতে ওসি মাথায় আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
পিরোজপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত নয় মাসে জেলায় ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেইসঙ্গে বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ।
পিরোজপুরে ৯ মাসে ডেঙ্গু আক্রান্ত ৩ হাজারের বেশি
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
আশ্বিনের শেষপ্রান্তে এসে উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। রাতভর বৃষ্টি, ভোরের কুয়াশা ও হিমেল বাতাসে বদলে গেছে সীমান্তঘেঁষা তেঁতুলিয়ার আবহাওয়া।
আশ্বিনের শেষপ্রান্তে তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে
মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর...
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
মাদরাসা নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে টাকা আদায়, অতঃপর...
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের পর তরুণীকে (২৩) ঘুরতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে আশিক (২২) ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। ঘটনার ভিডিওধারণের পর ওই তরুণীর কাছ থেকে চাঁদাও দাবি করা হয়েছে। 
প্রেমিকাকে নিয়ে ফাঁকা বাড়িতে আশিক, ‘প্রস্তুত’ ছিলেন আরও ২ জন
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গোৎসব। এ উৎসবকে ঘিরে বরিশাল জেলাসহ মহানগরজুড়ে চলছে প্রতিমা তৈরির প্রস্তুতি। প্রতিমা নির্মাণ, রং-তুলির কাজ, মণ্ডপ সাজসজ্জা, আলোকসজ্জা ও তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের প্রতিমাশিল্পী ও আয়োজকরা।
বরিশালে ৬৩৭ মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি 
আরও পড়ুন
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
বৃদ্ধের ধর্ষণচেষ্টা থামাতে ব্লেড তুলে নেয় কিশোরী, অতঃপর...
মাদরাসাছাত্রীকে একা পেয়ে ক্লাসরুমের দরজা লাগিয়ে দেন শিক্ষক, অতঃপর...
শিশুকে দোকানে নেওয়ার পর নিজেকে আর ‘ধরে রাখতে পারলেন না’ বৃদ্ধ