ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বাঘার বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে তার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা পাঁচ থেকে ছয়জনের একটি দল বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে আগুন দিয়ে তারা চলে গেলে স্থানীয় লোকজন চিৎকার করে আশপাশের মানুষকে জড়ো করেন। তারা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে চারতলা বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা গেছে।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকজন শাহরিয়ার আলমের বাড়িতে ঢুকে আগুন দেওয়ার চেষ্টা করে। স্থানীয় লোকজন বাধা দেওয়ায় তারা প্রাচীর টপকে বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে তারা বাড়ির গেটে আগুন দিলে স্থানীয় লোকজন তা নিভিয়ে ফেলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ
হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ‘সাপ্তাহিক হবিগঞ্জ খবর’র সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী বাদী হয়ে থানায় মামলা করেছেন। 
চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার, সংবাদ প্রকাশের জেরে ফাঁসানোর অভিযোগ
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
গাছের পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে থোকায় থোকায় কমলা। কোনোটি হলুদ, কোনোটি সবুজ। প্রতিটি থোকায় রয়েছে ১০ থেকে ২০টি পর্যন্ত ফল। বাগানে ঢুকতেই চোখে পড়ে এমন দৃশ্য। প্রথম দেখায় মনে হতে পারে, এটি বিদেশের কোনো ফলের বাগান।
ইউটিউব দেখে কমলা চাষ, পিরোজপুরে সফল প্রবাসফেরত ফিরোজ 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
ঢাকার ধামরাইয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 
ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে আহত ২০
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। বইছে ঝোড়ো হাওয়া, সঙ্গে হচ্ছে বৃষ্টিপাত। বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকি মৌসুমে নিয়োজিত জেলেরা। গত দুই দিন ধরে সাগরে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন তারা।
উত্তাল সাগর: চাতালে পচছে শুঁটকি, সাগরে যেতে পারছেন না জেলেরা