ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জিয়াউল আহসানের বাড়িতে বিক্ষুব্ধদের আগুন 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

বরিশালে এবার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের তিনতলা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বৌদ্ধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বৃষ্টির মধ্যে বিক্ষুব্ধ কয়েকজন ব্যক্তি গিয়ে বাড়ির ভাড়াটিয়াদের বাইরে বের করে দেন। এরপর তারা তিনতলা বাড়িটিতে ভাঙচুর চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেন।

এ সময় তাদের বলতে শোনা যায়, ‘জিয়াউল আহসানের মতো সন্ত্রাসীর বাড়ি বরিশালের মাটিতে থাকবে না।’

খবর পেয়ে বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশনের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ১০ মিনিটে বৌদ্ধপাড়ায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পান তারা। সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের নেতৃত্বে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালিত হয়।

সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে, এ অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
নড়াইলের কালিয়ায় হামলায় নিহত পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার পরিবারে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন স্বজনেরা। 
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন
নেত্রকোনার সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
নেত্রকোনায় ইউনিয়ন ভূমি অফিসে পেট্রল ঢেলে আগুন
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আপন দুই ভাই নিহত
চট্টগ্রামের আগামের হাটহাজারিতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে। 
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আপন দুই ভাই নিহত
ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে। এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়। তবে এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে (৫৫) আটক করেছে পুলিশ।
রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক
আরও পড়ুন
১২ দিনে দেশের ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা
ফেনীর সাবেক এমপি রহিম উল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা