ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ আটক ৫

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী শিশুসহ ৫ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ নভেম্বর) আনুমানিক ভোর ৫টায় ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/২৬-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর পশ্চিম পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নায়েব সুবেদার মো. মফিজুর রহমানের নেতৃত্বে নিয়মিত এ টহল পরিচালনা করে বিজিবি।

অভিযানে দু’জন পুরুষ, একজন নারী ও দুই শিশুসহ মোট পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক দু’জন পুরুষ হলেন, যশোরের মনিরামপুর থানার মাছনা খানপুর গ্রামের মো. জাহিদ হাসান (২৯) ও সাতক্ষীরার সাতক্ষীরা থানার শিবপুর গ্রামের মো. শরিফুল সরদার (৩৩)।

বিজিবি জানায়, আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ প্রদানের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।
শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম-মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবৈধ পথে মালয়েশিয়াগামী ট্রলার বোঝাই নারী ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে ট্রলারে যাত্রা, কক্সবাজারের লাবণী সৈকত পয়েন্টে উদ্ধার ২৮
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাজান কবির (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জামালপুরে আগুনে তিন বসতঘর পুড়ে ছাই
আরও পড়ুন
ঝিনাইদহে বিপুল পরিমাণ ভারতীয় সিরাপ জব্দ
ঝিনাইদহে ফুলকপির কেজি মাত্র ২ টাকা
জমি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে বাধা ভাই-বোনের
মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার