ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম
দিনাজপুর সীমান্তে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। ছবি: সংগৃহীত

দিনাজপুরে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান স্বাক্ষরিত এক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ কিংবা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।

বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্তে গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।

বিজ্ঞপ্তিতে বাহিনীটির পক্ষ থেকে আরও জানানো হয়, রাতের বেলায় নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একসঙ্গে দুর্গম ও অন্ধকার এলাকায় সন্দেহজনক চলাচল শনাক্ত করতে থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে দ্রুত সন্দেহজনক তৎপরতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
বরগুনার পাথরঘাটায় জেলের জালে আটকা পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগরটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
জেলের জালে আটকা পড়ল ১২ ফুট অজগর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার রেলওয়ে স্টেশনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্টেশন অফিসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গভীর রাতে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। 
স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা: অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত 
সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দেশের প্রথম রেলস্টেশন
১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত  ৫৩ দশমিক ১১ কিলোমিটার রেলপথ চালুর মাধ্যমে বর্তমান বাংলাদেশে রেলযুগের সূচনা হয়েছিল। ১৬৪ বছরের ঐতিহাসিক এই স্টেশনটি স্বমহিমায় আজও দাড়িয়ে আছে। তবে স্থাপনাটি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বহন করলেও প্রয়োজনীয় সংস্কারের অভাবে আজ তা ধ্বংসের মুখে। ১৫ নভেম্বর জাতীয় রেল দিবসেও উদযাপনের কোনো আয়োজন ছিল না এখানে।
সংস্কারের অভাবে ধ্বংসের মুখে দেশের প্রথম রেলস্টেশন
৫৬ বছর ধরে এক ব্রিজের জন্য অপেক্ষা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
স্বাধীনতার ৫৬ বছর পার হলেও একটি ব্রিজের অভাবে জামালপুরের বকশীগঞ্জে চরম ভোগান্তি ও দুর্ভোগে রয়েছেন ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, ভ্যানচালকসহ সাধারণ মানুষ।
৫৬ বছর ধরে এক ব্রিজের জন্য অপেক্ষা, দুর্ভোগে ১৫ হাজার মানুষ
আরও পড়ুন
হঠাৎ দেশবাসীর জন্য সতর্কবার্তা ইসির!
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, ড্রোনে চলছে নজরদারি
‘গোপালগঞ্জে পুলিশ-এপিবিএন ও আনসার থেকে আরও জনবল পাঠানোর জন্য প্রস্তুত রাখা হয়েছে’
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন