ঢাকা রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম
ছবি : সংগৃহীত

গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় সকাল থেকেই দলে দলে শ্রমিকরা গেছেন তাদের কর্মস্থলে। বেতন বাড়ানো দাবিতে গত কয়েক দিনের আন্দোলনের প্রেক্ষিতে কিছুটা উৎকণ্ঠা থাকলেও প্রায় দুই হাজার কারখানার মধ্যে অর্ধশত কারখানা ছাড়া বাকিগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে।

রোববার (২২ নভেম্বর) সকালে জেলার কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল এর পুলিশ সুপার মোঃ আমজাদ হোসাইন জানান, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ শিল্প এলাকায় অতিরিক্ত সংখ্যক এসআরবি, পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনী সদস্য মোতায়েন রয়েছে। আজ প্রায় অর্ধশত কারখানা বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

এলাকার সড়ক- মহাসড়কে যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মোল্লাডাঙ্গী এলাকায় প্রায় ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে একটি গুরুত্বপূর্ণ সেতু। মানিকোঠা বাজার ও চৌকদার বাজারের সংযোগ সড়কে অবস্থিত সেতুটির বিভিন্ন অংশ ভেঙে গেছে।
১৫ বছর ধরে জরাজীর্ণ সেতু, ঝুঁকি নিয়ে পারাপার হাজারো মানুষের
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি দোতলা টিনশেড বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘরের আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। 
মুন্সীগঞ্জে বসতঘর পুড়ে ছাই
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২
চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
বাস থেকে জাপানি পিস্তল ও গুলিসহ আটক ২
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
চুয়াডাঙ্গায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগ উঠেছে ঝর্ণা আক্তার (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে।  শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামে ওই ঘটনা ঘটে। টিকটকের ভিডিওর বিষয়টি নজরে এলে ওই নারীকে তার বাড়িতে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ আসার খবরে ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। অভিযুক্ত ঝর্ণা আক্তার একই গ্রামের কাদির হোসেনের স্ত্রী। তার বাবার বাড়ি বরিশালে। স্থানীয়রা জানান, ঝর্ণা আক্তার নিয়মিত টিকটক করেন। সম্প্রতি তার টিকটক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি স্থানীয়দের নজরে এলে শুরু হয় সমালোচনা। পরে স্থানীয় লোকজন তার বাড়ি ঘেরাও করে। তাকে বাড়ির একটি ঘরে আটকে রেখে খবর দেয়া হয় পুলিশে। তবে পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ঝর্ণা।সর্বশেষ খবর ঝর্ণা আক্তারের স্বামী কাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার স্ত্রীর এ ধরনের ভিডিও তৈরি করে খারাপ মন্তব্য করা উচিত হয়নি। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, টিকটকের ভিডিওর বিষয়টি শনিবার সকালে নেতাকর্মীদের নজরে আসে। তাকে একটি ঘরে আটকে করে পুলিশে খবর দেন স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ আসার আগেই ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে যান ওই নারী। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ওই নারী কটূক্তি করে টিকটক করেছেন বলে অভিযোগ পেয়েছি। তবে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যান ওই নারী। তার আটক করতে কাজ করছে পুলিশ। আরটিভি/এসআর
টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন সেই নারী
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু
আরও পড়ুন
সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরছেন শ্রমিকরা, বন্ধ ২৩ কারখানা
গাজীপুরে গভীর রাতে বন উজাড়ের মহোৎসব!
জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!