ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের পর আপসনামায় স্বাক্ষর নিয়ে রাখেন ওসি!

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পিএম
ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে করা ধর্ষণ, প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে নিতে ভুক্তভোগীকে দিয়ে জোরপূর্বক আপসনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে।

অভিযোগকারীর দাবি, অভিযোগের নিষ্পত্তির নামে তাকে গাজীপুরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এ সময় তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়। পরে গত ২৪ সেপ্টেম্বর ও ১৯ অক্টোবর এ নিয়ে পুলিশে দুটি লিখিত অভিযোগ দেন তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বরাবর এগুলো জমা দেওয়া হয়।

ওই নারী জানান, প্রথম অভিযোগ জমা দেওয়ার দেড় মাসের বেশি সময় পার হলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে স্পষ্ট কিছু জানানো হয়নি। ফলে এখন আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

গত ২৪ সেপ্টেম্বরের অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় এক বছর পাঁচ মাস আগে একটি ব্যক্তিগত অভিযোগ নিয়ে তিনি কাশিমপুর থানায় যান। এ সময় সেখানে কর্মরত পুলিশ কর্মকর্তা ইফতেখার হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এর সুবাদে পরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।

তার দাবি, ইফতেখার নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এক পর্যায়ে বিভিন্ন সময়ে তার বন্ধু সোহেলের বাড়িতে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ কাজে সোহেল সহযোগিতা করতেন। ইফতেখারের সঙ্গে দেখা করানোর কথা বলে সোহেল নিয়মিত তাকে নিজের বাড়িতে নিয়ে যেতেন। পরে বিয়ের জন্য চাপ দিলে ইফতেখার পাঁচ বছর অপেক্ষা করতে বলেন। পরে বিয়েতে অস্বীকৃতি জানান। বিষয়টি প্রকাশ হলে পরিণতি ভালো হবে না বলে তাকে হুমকি দেন সোহেল।

ওই নারীর আভিযোগ, ইফতেখারের বাবাও ফোন করে তার পরিবারের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি করেন। এসবের প্রতিবাদ করলে ইফতেখার তাকে গালমন্দ ও প্রাণনাশের হুমকি দেন। পরে নিরুপায় হয়ে তিনি গাজীপুরের জেলা প্রশাসকের কাছে বিষয়টি জানান।

তিনি আরও জানান, গত ১১ সেপ্টেম্বর সোহেলসহ এক ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল কেড়ে নেন। এ সময় ইফতেখারের সঙ্গে যোগাযোগের কল রেকর্ড ও মোবাইলের বার্তা মুছে ফেলা হয়। তবে এর আগেই কিছু অডিও রেকর্ডিং ও ছবি অন্যত্র সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো তদন্ত কর্মকর্তার কাছে জমা দেন।

জিএমপি কমিশনারের কাছে গত ১৯ অক্টোবর এ নিয়ে দ্বিতীয় লিখিত অভিযোগ জমা দেন ওই নারী। এতে তিনি উল্লেখ করেন, ১৮ অক্টোবর তাকে জোরপূর্বক এক বিএনপি নেতার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাণনাশের হুমকি দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। পরে তার হাতে ১০ লাখ টাকা তুলে দেওয়া হয়।

অভিযোগকারীর দাবি, এর মধ্যে আট লাখ টাকা তার কাছে রয়েছে। বাকি দুই লাখ টাকা তার এক কাকা এবং থানার এক ইনফর্মার জোর করে রেখে দিয়েছেন। আট লাখ টাকা সরকারি হেফাজতে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে তিনি প্রস্তুত।

তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে নেওয়া স্বাক্ষরকে আপসনামা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু তিনি কোনো ধরনের আর্থিক সমঝোতা চান না। বরং সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

তার দাবি, প্রথম অভিযোগ ও প্রমাণ জমা দেওয়ার পর কয়েকজন ব্যক্তি এলাকায় গিয়ে তাকে গাড়িচাপা দিয়ে হত্যা এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও বলেন, ‘তদন্তের জন্য পুলিশ কমিশনারের কার্যালয় থেকে ১৬ তারিখে ডাকা হয়েছিল। অসুস্থ থাকায় যেতে পারিনি। আমি কমিশনার স্যারকে ম্যাসেজ দিয়ে জানিয়েছি। সুস্থ হলে যে কোনো দিন যেতে পারব। কমিশনার স্যার বলেছেন, ঠিক আছে।’

আর কোনো আর্থিক সমঝোতা চান না উল্লেখ করে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।

জিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. তাহেরুল হক চৌহান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কোনাবাড়ি থানার ওসি ইফতেখার হোসেনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
নেত্রকোণার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
নেত্রকোণায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামের এক বাংলাদেশি শ্রমিককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২১ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের ভেতর থেকে তাকে আটক করে বিএসএফ সদস্যরা। আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শাহরিয়ার স্থানীয় কয়েকজন শ্রমিকের সঙ্গে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা জিরো পয়েন্ট এলাকায় পাথর আনতে যান। একপর্যায়ে পাথর সংগ্রহ করতে গিয়ে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।  এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে অন্য শ্রমিকেরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসেন। তবে শাহরিয়ারকে আটক করে নিয়ে যায় বিএসএফ।   এদিকে শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তার ছেলে কানে কম শোনেন। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে একটি দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু দোকানে না গিয়ে সে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ। তিনি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে শাহরিয়ার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাকে আটক করেছে। তাকে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনা চলছে। আরটিভি/এসআর  
সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন।
মারা গেলেন অভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা বিপ্লব
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
রংপুর জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে দুইদিনব্যাপী শুরু হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা।
তিস্তায় সেতু নির্মাণের দাবিতে অভিনব আয়োজন
বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
গাজীপুরের শ্রীপুরে বিকাশের ডিস্ট্রিবিউটরের কর্মীদের প্রাইভেটকার আটক করে তিন কোটি টাকা লুট এবং গুলি করে তিন কর্মীকে আহত করার ঘটনার জড়িত এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
আরও পড়ুন
বিকাশকর্মীদের গুলি করে ৩ কোটি টাকা লুট, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
গাজীপুরের শিল্পাঞ্চল স্বাভাবিক হতে শুরু করেছে, ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা
গাজীপুরে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ী
বেলা শেষে মাছ বিক্রেতা জসিমের ভালোবাসায় ফিরে আসে ‘বক’