ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহও টিকল না ৭ কোটি টাকার রাস্তা

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
ছবি: আরটিভি

শরীয়তপুরের গোসাইরহাটে প্রায় ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাতদিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশ ধসে পড়েছে। একই সড়কের আরও পাঁচটি স্থানে ছোট ছোট ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক নির্মাণের গুণগত মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহারের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। দ্রুত সংস্কার না করা হলে ফাটল ধরা অংশগুলোও ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া থেকে সামন্তসার বাজার পর্যন্ত সড়কটিতে সম্প্রতি এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজের সময় পাশের খাল থেকে ভেকু দিয়ে মাটি কেটে এনে সড়কের পাশ ভরাট করা হয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ অংশে প্রয়োজনীয় পাইলিং ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে মাটি সরে গিয়ে সড়কের বিভিন্ন স্থানে ধস ও ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় প্রায় ৪ হাজার ১২০ মিটার দীর্ঘ সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ৭৮ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষে কাজটি বাস্তবায়ন করেন জিয়াউর রহমান জমাদ্দার।

সম্প্রতি সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয়। এর মাত্র সাত দিনের মাথায় প্রায় ৫০ মিটার অংশজুড়ে ধস নেমে পিচ ও নিচের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও পাঁচটি স্থানে ছোট আকারের ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়ক দিয়ে যানবাহন চলাচলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা আল-আমিন বলেন, নির্মাণকাজ চলাকালীনই এই স্থানে একবার ভাঙন দেখা দিয়েছিল। তখন খালের পাশ থেকে ভেকু দিয়ে মাটি এনে ফেলা হয়। তারা আপত্তি জানালেও তা আমলে নেওয়া হয়নি। বালু ও খোয়া দিয়ে দায়সারাভাবে কাজ শেষ করে পিচ ঢেলে চলে যান সংশ্লিষ্টরা। প্রথমবার ধসের পর যথাযথভাবে মেরামত করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

আরেক বাসিন্দা আশিক মোড়ল বলেন, সড়ক নির্মাণের এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে ভেঙে পড়েছে। রাস্তার পাশে পাইলিং করা প্রয়োজন ছিল, কিন্তু তা করা হয়নি। উল্টো পাশের মাটি কেটে সড়কে ব্যবহার করা হয়েছে। সড়কটি টেকসই করতে দ্রুত ও যথাযথভাবে সংস্কারের দাবি জানান তিনি।

তবে ধসের কারণ হিসেবে টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়াকে দায়ী করেছেন ঠিকাদার জিয়াউর রহমান জমাদ্দার। তিনি বলেন, বৃষ্টির কারণে সড়কের মাটি সরে গিয়ে বিভিন্ন স্থানে ধসের সৃষ্টি হয়েছে। যেহেতু কাজটি এখনো নির্মাণাধীন, তাই ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়রা কী বললেন, না বললেন, সেটি কোনো বিষয় নয়। তারা কাজের কী বোঝেন?

এদিকে সড়কটির নির্মাণকাজের মান ও ধসের বিষয়ে বক্তব্য জানতে গোসাইরহাট উপজেলা এলজিইডির প্রকৌশলী আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। তবে গোপনে ধারণ করা বক্তব্যে তাকে বলতে শোনা যায়, তিনি কোনো বক্তব্য দিতে পারবেন না, এতে তার সমস্যা হবে। এ বিষয়ে ঠিকাদার জিয়াউর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শও দেন তিনি।

সড়কটির নির্মাণকাজের মান যাচাই, ধসের প্রকৃত কারণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্ত অংশের স্থায়ী সমাধানে এলজিইডি কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ এই সড়কটির স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিজিটাল যুগে ফিকে চিঠির দিন, খালি পড়ে থাকে বাক্স
একসময় প্রিয়জনের চিঠির আশায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতেন মানুষ। ডাকপিয়নের সাইকেলের বেল কিংবা রানারের পায়ের শব্দে ছুটে যেতেন দরজায়।
ডিজিটাল যুগে ফিকে চিঠির দিন, খালি পড়ে থাকে বাক্স
একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ
মা-বাবার আদরের ‘বড় মিয়া’ ও ‘ছোট মিয়া’ যমজ দুই ভাই সাদিল ও সাফিন। একসঙ্গে পৃথিবীতে এসেছিল তারা। মা-বাবার স্বপ্ন ছিল দুই সন্তানকে ঘিরে। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই হাম ও হাম-পরবর্তী জটিলতায় প্রাণ হারিয়েছে দুই শিশু।
একসঙ্গে পৃথিবীতে এসেছিল যমজ দুই ভাই, হাম কেড়ে নিল দুজনের প্রাণ
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
জনপ্রিয় অভিনেতা সোহেল খানের মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উপজেলার রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
দাফনের জন্য ধামরাইয়ে নেওয়া হচ্ছে সোহেল খানের মরদেহ
কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা
ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছরের কিশোরী জাকিয়া আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর জড়িত অভিযোগে মো. আকিবুল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 
কিশোরীকে নিয়ে ধানক্ষেতে আকিবুল, শুরু হয় বিয়ের জন্য বাগবিতণ্ডা
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্টের স্থান হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে তার আর বাংলাদেশে আশার মতো সুযোগ রয়েছে বলে আমার ধারণা নাই। আর যারাই এই দিবা স্বপ্ন দেখছে তারা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কার্যক্রমটি হাতে নিয়েছে- সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসনের সবাই সজাগ রয়েছে ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে আর দ্বিতীয়বারের মতো হবে না। যদি তাকে আসতে হয় তবে আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে এবং আইনি প্রক্রিয়াগুলো তাকে মোকাবিলা করতে হবে।
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্টের স্থান হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি
পুলিশের টিয়ারশেলে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
ছেলের বিয়েতে যাওয়া হলো না মা-বাবার!
খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন