ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়ের পথঘাট, তাপমাত্রা ১৪ ডিগ্রি 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ এএম
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে উত্তরের জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির ফোঁটার মতো ঝরেছে কুয়াশা। আজ সকাল ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে আসায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কোথাও কোথাও সামনের কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। ভোরের দিকে তা আরও ঘন হয়ে ওঠে। এতে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।

এদিকে মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। আগের দিন সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকেই শীতের অনুভূতি বাড়ছে। রাতভর কুয়াশা পড়ায় ভোরে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সকালে কাজে বের হওয়া মানুষ ও যানবাহনের চালকদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললে গরম অনুভূত হয়।

চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর রহমান বলেন, রাত থেকেই প্রচুর কুয়াশা পড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ কুয়াশায় ঢাকা। রাস্তায় সামনে কী আছে, তা ঠিকমতো দেখা যাচ্ছে না। কয়েক দিন ধরে সকাল ও রাতে শীত বেশি লাগছে।

আরেক বাসিন্দা শহিদুল্লাহ বলেন, ভোরে কাজে বের হতে হয়। কিন্তু কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। গাড়িগুলোও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। সকাল ৮টা বেজে গেলেও সূর্যের দেখা পাওয়া যায়নি।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
প্রকল্পটি বাস্তবায়িত হলে আগামী ২০ বছরে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয়ের পাশাপাশি কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে পরিণত হওয়ার পথও সুগম হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
ঢাকা থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ‍্য দিয়ে পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান 
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার আশুলিয়ায় ১৩ এর এক ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০টি তৈরি পোশাক কারখানা। মঙ্গলবার (২৪ নভেম্বর)  সকালে এসব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।
আজও আশুলিয়ার ২০ কারখানা বন্ধ
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
পরকীয়ার অভিযোগ তুলে এক তরুণীকে রাস্তা থেকে টেনে বাড়ির আঙিনায় নিয়ে বিবস্ত্র করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম
দুই দিন বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম।
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম
আরও পড়ুন
ঘন কুয়াশায় ঢাকা পড়েছে কুড়িগ্রাম
ঘন কুয়াশা, আড়াই ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি
তাপমাত্রা নেমে ১২.৫, শীতে জবুথবু পঞ্চগড়