ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম
গ্রেপ্তারের প্রতীকী ছবি

খুলনায় শীর্ষ সন্ত্রাসী সেজানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুইজন হলেন টুটপাড়া এলাকার সত্তার ও নয়ন।

পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সেজান, সত্তার ও নয়নকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চার রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার সেজান খুলনা মহানগরীর একটি শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধানের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভাতের হোটেলে বসে ছিল জীবন, ওঁত পেতে ছিল ‘গোখরার বাচ্চা’
রাজবাড়ীর কালুখালীতে সাপের কামড়ে জীবন শেখ (১৪) নামে এক কিশোর আহত হয়েছে। পরে সাপটি মেরে আহত কিশোরকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা।
ভাতের হোটেলে বসে ছিল জীবন, ওঁত পেতে ছিল ‘গোখরার বাচ্চা’
ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকানির স্বপ্ন
খুলনার দাকোপে ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকানির স্বপ্ন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
কুয়াশা আর হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় জেঁকে বসতে শুরু করেছে শীত।
চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
কুয়াশার দেখা নেই, সকাল থেকেই ঝলমলে রোদ।
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রির ঘরে
গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বিএম হারুন-অর-রশিদ পিনুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
ভয়াবহ আগুনে পুড়ল ৭ দোকানির স্বপ্ন
গোপালগঞ্জে নাশকতার নেতৃত্ব দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন গ্রেপ্তার
বর্ণাঢ্য আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন