ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরার হিম্মত নেই: আমজনতার তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরুন, আজ কিংবা ২০ বছর পর তাকে হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আমজনতা পার্টির সদস্য সচিব মো. তারেক রহমান।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া উচিত, যাতে বিগত সময়ে সংঘটিত গুম, খুন ও নির্যাতনের বিচার নিশ্চিত করা যায়। তবে তারেক রহমানের দাবি, শেখ হাসিনার দেশে ফিরে আসার মতো হিম্মত নেই।

বুধবার (২৫ নভেম্বর) রাতে নোয়াখালীর চাটখিল উপজেলার মল্লিকা দীঘির পাড় বাজারে স্থানীয় এক বিএনপি নেতার ব্যক্তিগত কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তারেক রহমান বলেন, জমিজমার দাবি ১২ বছর না করলে তা বেদখল হয়ে যেতে পারে। কিন্তু হত্যার বিচার ২০ বছর কেন, ৫০ বছর পরেও দাবি করা যায়। তাই শুধু এ বছরের ডিসেম্বরেই নয়, আগামী ২০ বছরের মধ্যে যেকোনো ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলেও বাংলার মাটিতে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে চাটখিল ও নোয়াখালীর ১১ জনসহ সারা দেশে নিহত প্রায় দেড় হাজার মানুষের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে গুম ও ক্রসফায়ারের শিকার পরিবারগুলোর বিচার পাওয়ার অধিকার রয়েছে। আওয়ামী লীগ এখান থেকে ফুল নিয়ে যায়নি, বরং খুনের দায়ে অভিযুক্ত হয়ে ভীত হয়ে পালিয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির কথা বাদ দিলেও শহীদ ও গুমের শিকার পরিবারগুলো একত্র হয়ে রুখে দাঁড়ালে এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ থাকবে না।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তারেক রহমান বলেন, ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে তিনি এরই মধ্যে পাঁচবার বক্তব্য পরিবর্তন করেছেন। যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা ক্ষমতাশালী শেখ হাসিনাকেই ভয় পাননি, দুর্বল শেখ হাসিনাকে কেন ভয় পাবেন?

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হোক, যাতে গুম, খুন ও নির্যাতনের অভিযোগের বিচার করে দেশের মানুষ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারে।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি ও চাটখিলের রামনারায়ণপুরের বাসিন্দা সাইফুল ইসলাম সজীবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন খোকন।

পারভেজ মোশারফের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন রামনারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম আজাদ, বিএনপি নেতা নুর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাবর এবং যুবদল নেতা মিজানুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
একসময় যার দিন কাটত বেকারত্ব আর অনিশ্চয়তায়, আজ তিনিই নিজের জীবনের গতিপথ পাল্টে দিয়েছেন একটি কমলা বাগান করে। একটিমাত্র কমলার চারাকে পুঁজি করে শুরু হওয়া সেই জেদ ও পরিশ্রম আজ রূপ নিয়েছে ১৬ বিঘার বিস্তৃত লাভজনক কমলা বাগানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুই ভাই হাবিবুর রহমান ও তার ভাই শফিউর রহমানের এই সাফল্য এখন স্থানীয় কৃষিখাতে নতুন সম্ভাবনার গল্প শোনাচ্ছে। মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে পা রাখলেই চোখে পড়ে সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলে থাকা পাকা কমলার নয়নাভিরাম দৃশ্য। ভারী ফলের চাপে নুয়ে পড়েছে গাছের ডালপালা। সারি সারি গাছে শোভা পাচ্ছে চায়না-৩ জাতের টসটসে রসালো কমলা। বাগানের সৌন্দর্য ও ফলনের খবর ছড়িয়ে পড়ায় স্থানীয়দের পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের ফল ব্যবসায়ীরা এখন ভিড় জমাচ্ছেন বেগমপুরে। হাবিবুর রহমান জানান, ২০০৮ সালে ভারত ভ্রমণে গিয়ে সেখানকার কমলা বাগান দেখে তাঁর মনে চাষাবাদের স্বপ্ন দানা বাঁধে। দেশে ফেরার সময় সঙ্গে নিয়ে আসেন মাত্র একটি কমলার চারা। চারা সংগ্রহে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজ উদ্যোগেই সেই গাছ থেকে চারা তৈরি শুরু করেন তিনি। এভাবে প্রায় ৭০০টি চারা উৎপাদন করার পর নিজের বড় ভাই শফিউর রহমানকে সঙ্গে নিয়ে তিন বিঘা জমিতে কমলা আবাদ শুরু করেন। ধীরে ধীরে নিজেদের ছয় বিঘা জমির পাশাপাশি আরও ১০ বিঘা জমি লিজ নিয়ে বাগানের পরিসর বাড়ান দুই ভাই। চার বছর পর গাছে ফল আসতে শুরু করে এবং পরের বছরগুলোয় ফলন ও বাগানের পরিধি— উভয়ই বাড়তে থাকে। বর্তমানে ১৬ বিঘা জমির এই বাগান থেকে প্রতি মৌসুমে প্রায় ৩০ লাখ টাকার কমলা বিক্রি করছেন তারা। সরজমিন দেখা গেছে, বাগানে এখন ভরা মৌসুমের ব্যস্ততা। শ্রমিকেরা গাছ থেকে পাকা কমলা সংগ্রহ করছেন, বাছাই শেষে ক্যারেটে ভরে তা পাঠানো হচ্ছে দেশের নানা প্রান্তে। অনেক ব্যবসায়ী সরাসরি বাগানে এসে দরদাম করে কমলা কিনে নিচ্ছেন। এই বাগান ঘিরে স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান হয়েছে; পাশাপাশি পড়াশোনার ফাঁকে বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন এলাকার শিক্ষার্থীরাও। শফিউর রহমান বলেন, তাদের বাগানের কমলা বেশ রসালো ও মিষ্টি। রং, স্বাদ আর মানের দিক দিয়ে আমদানি করা বিদেশি কমলার সঙ্গে পাল্লা দেওয়ার মতো, ফলে বাজারে এর চাহিদাও বাড়ছে। ফল ব্যবসায়ী রুহুল আমিন জানান, নিজ দেশের মাটিতে চায়না-৩ জাতের এমন মানসম্মত ও বাম্পার ফলন দেখে তিনি মুগ্ধ। বাগান থেকে সরাসরি কমলা কিনে ঝিনাইদহ শহরে বিক্রি করে তিনিও লাভবান হচ্ছেন, আর এই সাফল্য অন্য চাষিদেরও উৎসাহিত করবে। মহেশপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন, সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের পরামর্শ মেনে চললে সম্ভাবনাময় এ ধরনের ফল চাষে ভালো ফলন পাওয়া যায়। হাবিবুর ও শফিউরের বাগানে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে। আরটিভি/এমএইচজে
এক চারাতেই বদলে গেলো দুই ভাইয়ের ভাগ্য
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও স্কুল ফিডিং কর্মসূচি-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের পুষ্টি নিশ্চিতে লংগদুতে ডিম ও দুধ বিতরণ
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
অগ্নিসন্ত্রাসকে আওয়ামী লীগের মূল চরিত্র আখ্যা দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দলটির কার্যক্রম নিষিদ্ধ করে সরকার কোনো ভুল করেনি— তা তারা নিজেরাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকূপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, সব ধরনের অপরাধের বিচার করতে সরকার বদ্ধপরিকর। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে অনুষ্ঠিত কলেজের সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ এবং ঝিনাইদহ জেলা বিএনপি সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ শৈলকূপা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আরটিভি/এমএইচজে
অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
কলেজে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
কলেজে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ক্লাসে পেলেন মাত্র একজন শিক্ষার্থী
ভোলায় জব্দ করা ৬৫০ কেজি ইলিশ যাচ্ছে কাদের পেটে?
ভোলার লালমোহনে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে জব্দ করা প্রায় ৬৫০ কেজি জাটকা ইলিশের বিতরণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। মৎস্য বিভাগের তালিকা অনুযায়ী, ১৫টি এতিমখানায় প্রায় ১০০ কেজি এবং অসহায়-দুস্থদের মধ্যে প্রায় ২০০ কেজি মাছ বিতরণ করা হয়েছে। তবে বাকি মাছের সুনির্দিষ্ট হিসাব না পাওয়ায় তা কোথায় গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভোলায় জব্দ করা ৬৫০ কেজি ইলিশ যাচ্ছে কাদের পেটে?