
ঢাকার আশুলিয়ার বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ ঘিরে রেখেছেন এসআরবি সদস্যরা। এ ঘটনায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৪ নবীনগর ক্যাম্পের সদস্যরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল আন্ডারপাসের নিচে ককটেল সদৃশ বস্তু রাখা একটি ব্যাগ দেখতে পান। পরে তারা সেটি ঘিরে রেখে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেন।
রাত ১০টার পর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যায় ইউনিটের সদস্যরা। এ সময় আশুলিয়া থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন।
আরটিভি/টিআর


