ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পিএম
ছবি: আরটিভি

খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল। সম্পূর্ণ নিজ অর্থায়নে এসব অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। তার এই উদ্যোগে কয়েকটি গ্রামের মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াতেও স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৭ নভেম্বর) খালিয়ারচক ও নুনিয়াপাড়ার সংযোগকারী খালিয়া খালের ওপর নির্মিত ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতুর ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় শিবপদ মন্ডল নিজে উপস্থিত থেকে কাজ তদারকি করেন। সেতুটি নির্মাণ করা হয়েছে ৭৯ নম্বর পিএনকে ছালুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছালুবুনিয়া ও নুনিয়াপাড়ার সংযোগস্থলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সেতুটি নির্মাণের আগে খাল পারাপারে নৌকা ও ভাসমান ভেলার ওপর নির্ভর করতে হতো। বর্ষা মৌসুমসহ বিভিন্ন সময়ে পারাপারে দুর্ভোগ পোহাতে হতো শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে। এখন সেতুটি চালু হলে নুনিয়াপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের উপজেলা সদর, স্কুল ও কলেজে যাতায়াত অনেক সহজ হবে।

স্থানীয় বাসিন্দা সুকুমার বাছাড় বলেন, সেতু না থাকায় এত দিন এলাকার মানুষকে নৌকায় খাল পার হতে হতো। নতুন সেতু নির্মাণের ফলে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।

আশীষ কুমার সরদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষকে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়েছে। সেতুটি নির্মিত হওয়ায় সেই সমস্যা অনেকটাই কমবে।

স্থানীয় বাসিন্দা দীপা মন্ডলের মতে, যোগাযোগব্যবস্থার অভাবে এলাকার ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হতো। সেতুটি নির্মাণের ফলে শিক্ষার্থীদের বিদ্যালয় ও কলেজে যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।

এ উদ্যোগে উপকৃত হচ্ছেন শারীরিক প্রতিবন্ধী বাসিন্দারাও। দুই পা না থাকা নীল কোমল বলেন, আগে ভাসমান ভেলায় করে খাল পার হতে অনেক কষ্ট হতো। সেতু নির্মাণের ফলে এখন চলাচল অনেক সহজ হবে।

শুধু সেতু নির্মাণেই সীমাবদ্ধ থাকেননি শিবপদ মন্ডল। একই উদ্যোগের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছয়টি ইটের পাকা রাস্তা নির্মাণ করেছেন তিনি। এর মধ্যে ছালুবুনিয়ায় তিনটি, নুনিয়াপাড়ায় দুটি এবং আমুরকাটায় একটি রাস্তা রয়েছে। এসব রাস্তা নির্মাণের ফলে কয়েক শ পরিবারের দৈনন্দিন চলাচল সহজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা অর্ঘ্য সানা ও অঞ্জনা রাণী বাছাড়।

এলাকার উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগের এমন দৃষ্টান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধিরাও। সোলাদানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য নাসিমা বেগম বলেন, সরকারের পাশাপাশি এলাকার উন্নয়নে সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। শিবপদ মন্ডলের মতো জনহিতকর উদ্যোগকে সহযোগিতা করা উচিত, বাধা দেওয়া নয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপদ মন্ডল সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক এলাকার বাসিন্দা। তিনি মৎস্য ঘের, মাছের পোনা ও কাঁকড়ার ব্যবসার সঙ্গে যুক্ত। পাশাপাশি পাইকগাছা উপজেলা মতুয়া মহাসংঘের সভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও আগে থেকে তার ভূমিকা রয়েছে। তবে এবারই প্রথম বৃহৎ পরিসরে যোগাযোগব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত অর্থ ব্যয় করে এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

সুন্দরবনসংলগ্ন উপকূলীয় জনপদ সোলাদানা ইউনিয়ন দীর্ঘদিন ধরেই অনুন্নত যোগাযোগব্যবস্থার কারণে পিছিয়ে রয়েছে। ইউনিয়নের চারপাশে শিবসা, আমুরকাটাসহ একাধিক নদী এবং অভ্যন্তরে অসংখ্য খাল-বিল থাকায় এখানকার মানুষের চলাচলে নানা প্রতিবন্ধকতা রয়েছে। অনেক এলাকায় এখনো নৌকা ও বাঁশের সাঁকুই পারাপারের প্রধান অবলম্বন।

স্থানীয়দের মতে, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক দায়িত্বে থাকাকালে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখনও তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

তবে শিবপদ মন্ডলের এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার পাশাপাশি কিছু মানুষের বাধা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, জনসাধারণের উপকারে নেওয়া এমন উদ্যোগে কতিপয় ব্যক্তি প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। তাদের মতে, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়নে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।

নিজ উদ্যোগে সেতু ও রাস্তা নির্মাণ করে শিবপদ মন্ডল যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে অবহেলিত সোলাদানার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
ভারতে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
অনিয়ম-দুর্নীতির তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার এমপিওভুক্ত চৌমুহনী খুরশিদ হাইস্কুল অ্যান্ড কলেজে সাংবাদিকদের কাছে প্রতিষ্ঠানের অনিয়ম-দুর্নীতির সংক্রান্ত অভিযোগের কপি সরবরাহের অভিযোগে বিজ্ঞান শাখার ৪ প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 
অনিয়ম-দুর্নীতির তথ্য সাংবাদিকদের দেওয়ায় কলেজের ৪ প্রভাষককে শোকজ
আরও পড়ুন
খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, কঠিন শাস্তি পেলেন সেই যুবক
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার
বিদেশে অবস্থানরত খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১