ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, কঠিন শাস্তি পেলেন সেই যুবক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
খাবারের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, কঠিন শাস্তি পেলেন সেই যুবক। ছবি: সংগৃহীত

খুলনার কয়রা উপজেলায় দুই শিশুকে ধর্ষণের দায়ে মো. রিয়াজুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত রিয়াজুল ইসলাম কয়রা উপজেলার ২ নম্বর কয়রা এলাকার মো. শেরজুল ইসলামের ছেলে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ জুলাই বিকেল ৪টার দিকে বাদী ও তার প্রতিবেশী চাচি শাশুড়ি বাড়িতে না থাকায় ওই দুই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এ সময় খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে ডেকে নিয়ে যান রিয়াজুল ইসলাম। বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি শিশু দুটিকে ধর্ষণ করেন। ভয়ে শিশু দুটি বাড়ি ফিরে বিষয়টি তাদের মাকে জানায়।

এ ঘটনার ছয় দিন পর আসামি পুনরায় একই ঘটনা ঘটান। বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী শিশুদের মা নৌবাহিনী ও থানা পুলিশকে অবহিত করেন। পরে যৌথ অভিযানে আসামি রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ২৯ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রণয় মণ্ডল রিয়াজুল ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। চলতি বছরের ৩ মার্চ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
ভারতে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল।
খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
নেতার মাথায় বন্দুক ঠেকিয়ে স্ত্রীকে ধর্ষণ ও ২ শিশুকন্যাকে যৌন হয়রানি!
খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার