ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা জেলায় ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রেপ্তার

আরটিভি প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৬৩০টি যানবাহন তল্লাশি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) খুলনা জেলা পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার ও মাদক উদ্ধারের ঘটনা ঘটে।

অভিযান চলাকালে জেলার বিভিন্ন স্থানে ৬৩০টি যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে নয়টি মামলা দায়ের এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বজায় রাখতে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নড়াইলের ৫ প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ১৫ লাখ টাকা বরাদ্দ
নড়াইলের আউড়িয়া ইউনিয়নে ১০টি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত ৩০ লাখ টাকার প্রকল্পের প্রথম কিস্তির ১৫ লাখ টাকা ৫টি প্রতিষ্ঠানের মধ্যে লটারির মাধ্যমে ভাগ করে দিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
নড়াইলের ৫ প্রতিষ্ঠানে লটারির মাধ্যমে ১৫ লাখ টাকা বরাদ্দ
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ঢাকার আশুলিয়ায় বাইপাইল থেকে এসআরবি-৪ এর অভিযানে ককটেল উদ্ধার ও নিষ্ক্রিয়করণ করেছে বোম ডিসপোজাল ইউনিট। 
ঢাকায় পলিথিনে মোড়ানো ৫ ককটেল সদৃশ বস্তু উদ্ধার
ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন।
ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
বিএনপির নাম ভাঙিয়ে চলা কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির নাম ভাঙিয়ে কিছু চাঁদাবাজ আ.লীগের সঙ্গে আঁতাত করছে: আইনমন্ত্রী
লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ 
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে একটি দেশীয় বন্দুক দিয়ে বিএনপি নেতা সামছুল আলম সহেলকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, পুলিশ প্রথমে এসে পুরো ঘর তল্লাশি করেও কিছু পায়নি। এমন শর্তে সাদাকাগজে সাক্ষরও নেয়। এরপর তারা চলেও যাচ্ছিল। কিছুদূর গিয়ে মোবাইলফোনে কারো একজনের কল পেয়ে ফের ফিরে আসে পুলিশ।
লক্ষ্মীপুরে অস্ত্র দিয়ে বিএনপি নেতাকে ফাঁসানোর অভিযোগ 
আরও পড়ুন
বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার
লটারি জিতে কোটিপতি, পুরস্কার হাতে পেয়েই গ্রেপ্তার
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
বিদেশে অবস্থানরত খুবির ৮১ গ্র্যাজুয়েটকে প্রথমবারের মতো স্বীকৃতি