ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও ককটেল বিষ্ফোরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: আরটিভি

গাজীপুরে পলাতক আসামী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার নতুন বাজার এলাকায় বিক্ষোভ করে দেলের নেতৃবৃন্দ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং গাজীপুর-৩ আসনের সাবেক এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসির ছবি সম্বলিত ব্যানার নিয়ে মিছিল করে তারা। ব্যানারে লেখা রয়েছে গাজীপুর সদর উপজেলাবাসী বলতেছে শেখের বেটি আইতাছে। মিছিলের ভিডিও দুপুরের পর তাদের দলীয় নেতাকর্মীদের ফেসবুকে ছড়িয়ে পড়ে। মিছলে স্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছড়ি নাই, টুসি আপার ভয় নাই, রাজপথ ছড়ি নাই, সদর উপজেলা বাসীর অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, টুসি আপার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কমর ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বেলায়েত ভাইয়ের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন।

শুক্রবার বিকেল ৩টার পর দলের একাধিক নেতাকর্মী মিছিলের ভিডিও তাদের নিজ নিজ ফেসবুকে পোস্ট করে লিখেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসির নির্দেশে শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কমর উদ্দিন মিছিলে নেতৃত্ব দেন। গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বেলায়েত হোসেন, গাজীপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল হাসান জিকু, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইদ্রিস আলী, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, গাজীপুর জেলা যুবলীগের প্রচার সম্পাদক শাহীন আহমেদ জিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে একটি ককটেল বিষ্ফোরণের শব্দ শুনা যায়। মিছিল শেষে শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কমর উদ্দিন মহাসড়কের ডিভাইডারের ওপর সংক্ষিপ্ত বক্তব্য বলেন, টুসি আপার নেতৃত্বে আমরা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা রাজপথে ছিলাম. আগামীতেও থাকবো, ইনশাল্লাহ।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আমি শুনেছি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগের কর্মীরা মিছিল করেছে। কিন্তুপুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলের কোনো সত্যতা পাইনি।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্য ও গুণগত মান উন্নয়নের লক্ষে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৮ নভেম্বর) ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 
যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
ভারতে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।
‘ভারত থেকে বিকাশে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালানো হচ্ছে’
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
পঞ্চগড় সীমান্তে সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। দিন-রাত সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি বিশেষ ড্রোন ও বিশেষ যান অল-টেরেইন ভেহিকল (এটিভি)।
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত উদ্যোগে একটি ২০০ ফুট দীর্ঘ আরসিসি সেতু ও ছয়টি পাকা রাস্তা নির্মাণ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক শিবপদ মন্ডল।
খুলনায় নিজ অর্থায়নে ২০০ ফুট সেতু ও ছয়টি রাস্তা নির্মাণ করলেন শিবপদ মন্ডল
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
গভীর বন থেকে অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
মজুরি ঘোষণার পরও গাজীপুরে আন্দোলন, রুখে দিলো পুলিশ
মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা
আটকে রেখে নারীকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য, অতঃপর...