ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে অনুপ্রবেশ রোধে হিলি সীমান্ত পরিদর্শন করেছেন দিনাজপুর সেক্টর কমান্ডার

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান।  ছবি: আরটিভি

দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের শূণ্য রেখা (জিরো পয়েন্ট) পরিদর্শন করেন তিনি।

দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ফয়সল হাসান খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে সীমান্তে বিজিবি সর্বদায় সতর্কাবস্থায় থাকে। সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতৃবৃন্দের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পর সীমান্তে আরো বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ডিসেম্বর মাসকে ঘিরে দেশে নাশকতা সৃষ্টির একটা গুজব রটানো হয়েছে। সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়ে যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী নাশকতামুলক কর্মকান্ড প্রতিরোধে বাড়তি সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে বিজিবি।

তিনি আরও জানান, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ হিলি সীমান্তে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেওয়া হচ্ছে। সেই সাথে সিসি ক্যামেরা ওয়াচ টাওয়ার এর মধ্য দিয়ে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্তে নজরদারি করা হচ্ছে


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার
রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৬৫ নারী পকেটমার
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
পটুয়াখালীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের এক নেতা ধরা
ভূঞাপুরে বিদেশি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা
ভাষার দক্ষতাই বড় যোগ্যতা। ভিনদেশী ভাষা শিখে ঘরে বসেই অনলাইনে কাজ করে ডলার আয় সম্ভব। শুধু তাই নয়, উচ্চ বেতনে বাইরের দেশে কাজের সুযোগও বেড়ে যায় কয়েকগুণ।
ভূঞাপুরে বিদেশি ভাষা শেখার সুযোগ পাচ্ছেন তরুণরা
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
মান্দায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু 
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রসাদপুর খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
মান্দায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু 
আরও পড়ুন
ডিসেম্বরকে ঘিরে হিলি সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
পা টেপানোর কথা বলে শিশুকে ডেকে নেন বৃদ্ধ, অতঃপর...
হত্যাচেষ্টা মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেপ্তার
দিনাজপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম