ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

মান্দায় আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পিএম
আমন ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধনকালে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। ছবি: আরটিভি

নওগাঁর মান্দায় ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ৯২৯ মেট্রিক টন আমন ধান এবং মিলারদের কাছ থেকে ১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রসাদপুর খাদ্যগুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উদ্বোধনী বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, কৃষি ও ধান উৎপাদনে নওগাঁ জেলা বরাবরই দেশের শীর্ষস্থানীয়। এরই ধারাবাহিকতায় সারাদেশের মতো মান্দা উপজেলাতেও সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। চলতি মৌসুমে প্রতি কেজি আমন ধান ৩৫ টাকা এবং চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে।

খাদ্যগুদামে ধান ও চাল জমা দেওয়ার ক্ষেত্রে কৃষকদের হয়রানির অভিযোগ প্রসঙ্গে অনুষ্ঠানে জানানো হয়, নির্ধারিত আর্দ্রতা ও গুণগত মান বজায় রাখা বাধ্যতামূলক। ধানের আর্দ্রতা নির্ধারিত মাত্রার বেশি হলে তা পুনরায় শুকিয়ে আনতে বলা হয়, যা অনেক কৃষক বাড়তি ঝামেলা মনে করেন। তবে নির্ধারিত মান না মেনে শস্য গুদামজাত করলে দীর্ঘদিন সংরক্ষণে তা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এতে সরকারি খাদ্য মজুতের পাশাপাশি উপকারভোগীদের মাঝে বিতরণের সময়ও ক্ষতির আশঙ্কা তৈরি হয়। তাই সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, চলতি মৌসুমে মান্দা উপজেলায় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৯২৯ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১১৩ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মোছা. সাবরিন মোস্তরী, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোছা. মমতাজ বেগমসহ স্থানীয় কৃষক ও চালকল মালিকরা।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি ব্যবস্থাপনার দীর্ঘদিনের জটিলতা, অনিয়ম ও হয়রানি দূর করতে আধুনিক প্রযুক্তিনির্ভর অটোমেশন পদ্ধতি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেয়া হয়েছে।
ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে: ভূমিমন্ত্রী
কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য (১৫) মারা গেছে।
কারাফটকে শেষবারের মতো ছেলের মুখ দেখলেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
জামালপুরে পৃথক স্থানে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল 
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ গ্রেপ্তার
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে।
চাঁদপুরে মেঘনা এক্সপ্রেসের বগিতে আগুন
আরও পড়ুন
পাইকগাছার মাঠে পাকা আমন ধান, বড় শত্রু ‘আকভান’
৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার: খাদ্যমন্ত্রী
৩৫ টাকা কেজিতে আমন ধান ও ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
কুড়িগ্রামে মিলিবাগের আক্রমণে শুকিয়ে যাচ্ছে আমন, দিশেহারা কৃষক