ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

রাতের আঁধারে থানা ছাড়লেন ওসি নোমান

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

অবশেষে প্রত্যাহারের চারদিনের মাথায় রাতের আঁধারে থানা ছাড়তে বাধ্য হলেন কার্যক্রম নিষিদ্ধ মহিলালীগ নেত্রীর সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় প্রত্যাহার হওয়া ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।

শনিবার সকালে (২৮ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম। তিনি জানান, জেলা পুলিশ সুপার যোগদানের পর বিভাগীয় নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি জানান, বুধবার (২৫ নভেম্বর) ওসিকে প্রত্যাহার করা হলেও থানার দায়িত্ব বুঝিয়ে দেয়া ও নিজের প্রস্তুতির কারনে পুলিশ লাইন্সে সংযুক্ত হতে বিলম্ব হয়েছে। এতে আইনের কোন ব্যত্যয় ঘটেনি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, দাগনভূঞা থানার ওসি হিসেবে এখনও কাউকে পদায়ন করা হয়নি। আপাতত ওসি তদন্ত ফেরদৌসি বেগম ভারপ্রাপ্ত হিসেবে থানার দায়িত্ব পালন করবেন।

এদিকে ওসি তদন্ত ফেরদৌসি বেগম জানান তিনি শনিবার সকাল থেকে থানার দাযিত্ব বুঝে নেন। তার দায়িত্ব পালনকালে কোন ধরণের দালাল বা মামলা বাণিজ্যে জড়িতরা থানায় জায়গা পাবেননা। সেবাপ্রার্থীরাও কোন ভাবে যেন হয়রানির শিকার না হন সেদিকে সর্বোচ্চ নজর থাকবে বলে জানান ফেরদৌসি।

এর আগে নারী ও নিষিদ্ধ সংগঠন দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হলে তোলপাড় শুরু হয়। গত মঙ্গলবার গভীররাতে ফোনালাপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমে প্রকাশ হলে বুধবার বিকেলে ওসি নোমানকে থানা থেকে প্রত্যাহার করা হয়। এরপরও নানা অযুহাতে শুক্রবার রাত পর্যন্ত থানা ছাড়েননি তিনি । ওসির নানান বিতর্কিত কাজ ও সাম্প্রতিক নারীকাণ্ড নিয়ে আরটিভিতে একাধিক সংবাদ প্রকাশ করে। সবশেষ শুক্রবার ‘প্রত্যাহারের তিনদিনে থানা ছাড়ছেন না ওসি নোমান, ক্ষোভে ফুঁসছে দাগনভূঞা’ শীর্ষক সংবাদ প্রকাশ হয়। মধ্যরাতে আরটিভিতে অনলাই ভার্সনে এ সংবাদ দেখে জেলা পুলিশ ফের নড়েচড়ে বসে। ভোরের আলো ফোঁটার আগে ওসি নোমানকে দাগনভূঞা থানা থেকে ডেকে আনা হয় জেলা পুলিশ লাইন্সে।

এর মধ্যদিয়ে চার থানায় দায়িত্ব পালনকালে বির্তকের মুখে সব থানা থেকেই প্রত্যাহার হন নোমান। যদিও নোমানের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। এর আগেও দায়িত্ব পালনকালে সব থানাতেই এমন ঘটনার শিকার হয়েছেন আলোচিত-সমালোচিত এ ওসি।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
নড়াইল প্রেসক্লাবসহ শহরের একাধিক স্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূবৃর্ত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার সময় থেকে এ ককটেলগুলোর বিস্ফোরনের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। 
নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতাকে ধরিয়ে দিলেন বিএনপির কর্মীরা
গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।
গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতাকে ধরিয়ে দিলেন বিএনপির কর্মীরা
অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি, হাতেনাতে ধরা
রংপুরের তারাগঞ্জে শ্যালকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের (২৮) বাড়ি রংপুর মহানগরে।  জানা গেছে, শুক্রবার দুপুরে তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে যান তিনি। পরে শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশ নেন। অসুস্থতার কথা বলে মাঝপথে বিদায় নেন। পরে নিজের বাড়িতে না ফিরে শ্যালকের বাড়িতে তার স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার শ্যালককে জানান, শরীর খারাপ লাগছে। ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন বলে তিনি মাহফিল থেকে চলে যান। তবে তার শ্যালক মাহফিলে থেকে যান। জাহাঙ্গীর নিজের বাড়িতে না গিয়ে ফিরে যান শ্যালকের বাড়িতে। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি, হাতেনাতে ধরা
সাতক্ষীরায় আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি 
সাতক্ষীরার কলারোয়ায় আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরায় আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি 
আরও পড়ুন
প্রত্যাহারের তিন দিন পরও থানা ছাড়েননি ওসি, বললেন ‘সময় লাগবে’
যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসির বিরুদ্ধে ব্যবস্থা
‘সব ঠিক করে দেওয়ার’ আশ্বাসে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি
আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী