ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেত্রীকে গভীর রাতে বাসায় ডাকা সেই ওসি বিরুদ্ধে ব্যবস্থা

ফেনী প্রতিনিধ, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পিএম
মোহাম্মদ ফয়জুল আজীম নোমান : ছবি সংগৃহীত

যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের তিনটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজীম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির তিনটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল আজীম নোমান। এ সময় তিনি বলেন, যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসতে।

কোনো সমস্যা হবে কি না, যুবলীগ নেত্রী জানতে চাইলে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।

এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও তাকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় জড়ানোর বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।

দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দুজনের কথোপকথনের অডিও ফাঁস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজীম নোমান। তবে কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আটকে রেখে নারীকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য, অতঃপর...
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে আটকে রেখে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আটকে রেখে নারীকে দিয়ে দেহ ব্যবসায় বাধ্য, অতঃপর...
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়ে খবর আসার পর বিক্ষোভ করেছেন স্থানীয় জনতা।
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
সরকারি ফির অতিরিক্ত টাকা দাবি ও ঘুষ-দুর্নীতির অভিযোগে অভিযুক্ত মূলনা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলমাহমুদ রওশনের (কলি) কর্মস্থলে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর যা ঘটল
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
জয়পুরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে ককটেল সদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে বস্তুটি উদ্ধার করা হয়।
রেলস্টেশনে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ ৯ দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা।
৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেত্রী পাপিয়া গ্রেপ্তার
৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক-রেল অবরোধ প্রত্যাহার
ব্যাঙের ভ্রূণ পাচারের অভিযোগে হার্ভার্ড বিজ্ঞানীর মামলা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র
গুলিবিদ্ধ ছাত্রদলের সাবেক নেতা সোহেল আইসিইউতে, ওসি প্রত্যাহার