
সাতক্ষীরার কলারোয়ায় আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৮ নভেম্বর ) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে সোনালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. রুবিউল ইসলাম ও শেখ সালাহউদ্দিন।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, খুলনা অফিসের যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান।
কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সোনালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও শাখা প্রধান শেখ নাহিদুজ্জামান মিঠু।
কর্মসূচিতে আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব, ব্যাংকিং সেবার প্রসার এবং সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
এ সময় সোনালী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরটিভি/ এসকেডি



