ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতাকে ধরিয়ে দিলেন বিএনপির কর্মীরা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: আরটিভি

গাইবান্ধার সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর মশিউর রহমান বিপ্লব এবং ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল কাফিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় নেতৃত্ব দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল।

শনিবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুর মাঝামাঝি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মশিউর রহমান বিপ্লব সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা মো. হাবিবুল্লাহর ছেলে। বিপ্লব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা আওয়ামী যুবলীগের সদস্য।

অন্যদিকে, আব্দুল্লাহ আল কাফি ছাত্রলীগের নেতা। তিনি উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন পপেলসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হরিপুর-চিলমারী মওলানা ভাসানী সেতুতে ঘুরতে যান। এ সময় ছাত্রদলের এক নেতা সেতুতে বিপ্লব ও ছাত্রলীগ নেতা কাফিকে দেখতে পান। পরে তিনি বিষয়টি বিএনপি নেতাদের জানান।

এরপর ইফতেখার হোসেন পপেল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাহমুদুল হক রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আদনান আহমেদ রাজু এবং ছাত্রদল নেতা শাওন ও আমিনুলসহ অন্যরা তাদের দিকে এগিয়ে যান। এ সময় বিপ্লব পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেতুর মাঝামাঝি স্থান থেকে তাকে ও কাফিকে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিএনপি নেতা ইফতেখার হোসেন পপেল বলেন, 'বিকেলে ছোট ভাইদের নিয়ে ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। এক ছাত্রদলের ছোট ভাই ব্রিজে বিপ্লবকে দেখে আমাদের জানান। পরে আমরা ধাওয়া করে বিপ্লব ও তার সহযোগী কাফিকে আটক করি। এরপর তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বিপ্লব ও কাফি ব্রিজে বসে নাশকতার ছক আঁকছিলেন। ইতোপূর্বে তারা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে নাশকতা করেছেন। বিপ্লবের নামে নাশকতার মামলাও রয়েছে।'

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মশিউর রহমান বিপ্লব এবং তার সহযোগী কাফিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতারা। বিপ্লবের নামে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
নড়াইল প্রেসক্লাবসহ শহরের একাধিক স্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূবৃর্ত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার সময় থেকে এ ককটেলগুলোর বিস্ফোরনের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। 
নড়াইল প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি, হাতেনাতে ধরা
রংপুরের তারাগঞ্জে শ্যালকের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের (২৮) বাড়ি রংপুর মহানগরে।  জানা গেছে, শুক্রবার দুপুরে তারাগঞ্জ উপজেলায় শ্যালকের বাড়িতে বেড়াতে যান তিনি। পরে শ্যালককে সঙ্গে নিয়ে স্থানীয় একটি ধর্মীয় মাহফিলে অংশ নেন। অসুস্থতার কথা বলে মাঝপথে বিদায় নেন। পরে নিজের বাড়িতে না ফিরে শ্যালকের বাড়িতে তার স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহফিলে থাকা অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীর তার শ্যালককে জানান, শরীর খারাপ লাগছে। ওষুধ কিনে বাড়ি ফিরে যাবেন বলে তিনি মাহফিল থেকে চলে যান। তবে তার শ্যালক মাহফিলে থেকে যান। জাহাঙ্গীর নিজের বাড়িতে না গিয়ে ফিরে যান শ্যালকের বাড়িতে। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শ্যালকের স্ত্রীকে ধর্ষণ করেন তিনি। ভুক্তভোগী নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে জাহাঙ্গীরকে আটক করেন। এ সময় তাকে মারধরও করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে নিজেদের হেফাজতে নেয়। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে। আরটিভি/এসআর
অসুস্থতার কথা বলে মাহফিল থেকে ফিরে শ্যালকের স্ত্রীর ঘরে ভগ্নিপতি, হাতেনাতে ধরা
সাতক্ষীরায় আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি 
সাতক্ষীরার কলারোয়ায় আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসির উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরায় আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক কর্মসূচি 
পাঁচ জেলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
দীর্ঘ আট বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন। 
পাঁচ জেলায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
আরও পড়ুন
গাইবান্ধায় এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
সুন্দরগঞ্জে স্বাধীনতা চত্বরে ‘বঙ্গবন্ধু চত্বর’ লেখা ব্যানার টানালো নিষিদ্ধ ছাত্রলীগ
মন্ত্র পড়ে গোপনাঙ্গ গায়েব, মহাবিপদে কথিত তান্ত্রিক!
এবার ব্রহ্মপুত্রের বুকে নৌকায় জন্ম নিল যমজ দুই শিশু