ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
ছবি: আরটিভি

বান্দরবানে বিজিবির বিশেষ যৌথ অভিযানে পাহাড়ি এলাকা থেকে বিপুল পরিমান পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছেন।

শনিবার (২৮ নভেম্বর) বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ যৌথ অভিযানে ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বান্দরবান সেক্টরের নিজস্ব গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ৬৫ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার টেন্ডুমুখ বিজিবি ক্যাম্প ও নৌপোস্টের পেছনে অবস্থিত পাহাড়ি এলাকায় গোপনে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুদ রাখা হয়েছে। বান্দরবান সেক্টর কমান্ডারের নেতৃত্বে ৬৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনসহ বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক এলাকায় দীর্ঘ সময় ধরে ব্যাপক তল্লাশি চালানোর পর বিকালে পাহাড়ের ঢালে একটি বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে রাখা ৯৯ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গোলাবারুদ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গোলাবারুদগুলো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্যে গোপন স্থানে মজুদ করা হয়েছিল। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করতে আইনের আওতায় আনার নিমিত্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, আন্তঃইউনিট সমন্বয় এবং ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়েছে আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে। নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। পথিমধ্যে গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
নড়াইল প্রেসক্লাবসহ শহরের একাধিক স্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূবৃর্ত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার সময় থেকে এ ককটেলগুলোর বিস্ফোরনের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। 
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি, ড্রোন-সিসিটিভি ও এটিভিতে বিশেষ নজরদারি
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
টুঙ্গিপাড়ায় এবার বিজিবির মামলা