ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার নিয়ে আপত্তিকর পোস্ট করায় চিকিৎসক গ্রেপ্তার

পাবনা (‎উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় ‎সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডা. রাশিদুল হাসান রাজন নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এবং আওয়ামীপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত।
‎
‎শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অবস্থিত তার ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।
‎
‎গ্রেপ্তার ডা. রাশিদুল হাসান রাজন সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডা. রাশিদুল হাসান রাজন দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক আইডি থেকে সরকার ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন। তার কয়েকটি পোস্টে বর্তমান স্পিকার ড.হাফিজ উদ্দিনকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেন। এ ছাড়া ড. হাফিজের একটি ছবি শেয়ার করে মুক্তিযোদ্ধার শরীরে রাজাকারের গন্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে উদ্দেশ্য করেও ফেসবুকে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানো ছবি পোষ্ট করে তিনি লেখেন 'দুনিয়ার সবচেয়ে ব্যর্থ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলে সেটা নিয়ে ফ্লেক্স মারার মতো হাস্যকর আর কিছু নেই।' এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
‎
‎পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে তার চেম্বারে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এ সময় রোগী দেখারত অবস্থায় তাকে আটক করে থানায় নেওয়া হয়।
‎
‎সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ডা. রাশিদুল হাসান রাজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, আগুন
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে কাঁকশিয়ালী নদীতে নৌকা ডুবে আজিজ মহাজন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়দের প্রচেষ্টায় জীবিত উদ্ধার হয়েছে আজিজ মহাজনের স্ত্রী কাজলা বেগম (৩৩) ও ছেলে আবির হোসেন (২)। ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ নভেম্বর) রাত ৬টার দিকে দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে। নিহত আজিজ মহাজন উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান গ্রামের মরহুম মফো মহজনের ছেলে। নিহতের চাচাতো ভাই মো. রফিকুল ইসলাম (৪৫) জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আজিজ মহাজন তার স্ত্রী কাজলা বেগম এবং ছেলে আবির হোসেনকে নিয়ে ঘোষখালী হতে নৌকাযোগে ভাড়াশিমলার কামদেবপুর দমদমা যাচ্ছিলেন। পথিমধ্যে গাজী দুর্গাপুর এলাকায় ময়না হাজীর ইটভাটার উত্তর পাশে কাঁকশিয়ালী নদীতে পৌঁছালে তাদের নৌকাটি নদীতে পাতা মাছ ধরার জালের সঙ্গে আটকা পড়ে ডুবে যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছে কাজলা বেগম ও শিশু আবির হোসেনকে উদ্ধার করতে পারলেও পানিতে তলিয়ে যান আজিজ মহাজন। পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নদী থেকে আজিজ মহাজনের লাশ উদ্ধার করেন। আহত অবস্থায় কাজলা বেগম ও আবির হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা দু'জন বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আরটিভি/ এসকেডি
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুসন্তান নিয়ে নদীতে নৌকাডুবি, যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে বিএনপি ও যুবদলের মশাল মিছিল
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
জামালপুরের বকশীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
নড়াইল প্রেসক্লাবসহ শহরের একাধিক স্থানে  ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দূবৃর্ত্তরা।  শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার সময় থেকে এ ককটেলগুলোর বিস্ফোরনের শব্দ ও ঘটনার তথ্য পাওয়া যায়। 
নড়াইলে প্রেসক্লাব-কলেজ গেট ও পুলিশ ফাঁড়ির সামনে পরপর ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
দুই স্ত্রীকে ৬ দিন তালাবদ্ধ করে রাখার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান
পাবিপ্রবি ইনকিলাব মঞ্চের ৭ দাবি
রেললাইনে ছিন্নভিন্ন স্কুলছাত্রের দেহ, পাশেই পড়ে ছিল স্কুলব্যাগ-চিরকুট