ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মাছিকে ‘মিষ্টির ছানা’ বলে চালানোর চেষ্টা, ভোক্তার অভিযানে ধরা ব্যবসায়ী

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
মিষ্টির শিরায় পড়ে থাকা মাছি। ছবি: আরটিভি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাজারে মিষ্টির শিরায় পড়ে থাকা অসংখ্য মাছিকে কালো জামের ছানা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিষয়টি ধরা পড়ে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরংগাইল বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে লক্ষ্মী সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে নোংরা পরিবেশে ও পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি করতে দেখা যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটির মিষ্টির শিরায় অসংখ্য মাছি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানতে চাইলে দোকানটির মালিক মাছিগুলোকে কালো জামের ছানা বলে দাবি করেন। তবে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তার কাছে তার এ দাবি টেকেনি। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণের দায়ে একই আইনের ৫১ ধারায় মেসার্স মিজান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, আজ শিবালয় উপজেলার বরংগাইল বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অস্বাস্থ্যকর উপায়ে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছাত্রলীগ করায় ত্যাজ্য, ছেলে বললেন ‘সমস্যা নেই’
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে আদালতের আইনজীবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।
ছাত্রলীগ করায় ত্যাজ্য, ছেলে বললেন ‘সমস্যা নেই’
গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার শরিসা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, এটি নাশকতাকারীদের পূর্বপরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে। শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের ভাষ্য, তিনিও বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় তিনি ইউনিয়ন পরিষদে যান না। তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন। আরটিভি/এমএম
গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
রোববার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন মিছিল, জানে না পুলিশ
ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার লকডাউন ও হরতাল কর্মসূচির সমর্থনে রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এসব মিছিল বের করা হয়।
প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন মিছিল, জানে না পুলিশ
খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা
রোববার (২৯ নভেম্বর) খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা
আরও পড়ুন
মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা
মানিকগঞ্জে চম্পা হত্যার রহস্য উদ্‌ঘাটন, পরকীয়া প্রেমিক গ্রেপ্তার
স্বামীকে না পেয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা, মূল আসামি গ্রেপ্তার
টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রাখেন চীনা নাগরিক, অতঃপর...