ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ করায় ত্যাজ্য, ছেলে বললেন ‘সমস্যা নেই’

আমতলী (বরগুনা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
রাহাত মৃধা। ছবি: সংগৃহীত

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে আদালতের আইনজীবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধা। তার ছেলে রাহাত মৃধা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলে রাহাত মৃধা তার অবাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এ কারণে তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

ইদ্রিস মৃধা বলেন, ছেলে তার অবাধ্য হওয়ায় আইনজীবীর মাধ্যমে তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এখন থেকে তার সঙ্গে নিজের ও পরিবারের কোনো সম্পর্ক নেই।

তবে বাবার এমন ঘোষণার পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন রাহাত মৃধা। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তার প্রাণ। তাকে ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেই জীবন কাটাতে চান তিনি। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে তার কোনো সমস্যা নেই।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বরিশালে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
বোনকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভাই, মাইক্রোবাসের ধাক্কায় সব শেষ 
রোববার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার গোপালপুর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বোনকে পৌঁছে দিতে যাচ্ছিলেন ভাই, মাইক্রোবাসের ধাক্কায় সব শেষ 
মাছিকে ‘মিষ্টির ছানা’ বলে চালানোর চেষ্টা, ভোক্তার অভিযানে ধরা ব্যবসায়ী
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরংগাইল বাজারের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
মাছিকে ‘মিষ্টির ছানা’ বলে চালানোর চেষ্টা, ভোক্তার অভিযানে ধরা ব্যবসায়ী
গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 
রাজবাড়ীর পাংশা উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার শরিসা ও মৌরাট ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। রোববার (২৯ নভেম্বর) পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা পূর্বপরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের ধারণা, এটি নাশকতাকারীদের পূর্বপরিকল্পিত কর্মকাণ্ডের অংশ। মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা রাতে ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে। শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাসের ভাষ্য, তিনিও বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় তিনি ইউনিয়ন পরিষদে যান না। তবে আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পেরেছেন। আরটিভি/এমএম
গভীর রাতে ২ ইউনিয়ন পরিষদে আগুন দিল বিক্ষুব্ধ জনতা 
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
রোববার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 
রাবি প্রক্টরের বাসভবনের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ, হুমকি
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন
রাতের আঁধারে জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মশাল মিছিল