ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটকে পটিয়ে স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখেন চীনা নাগরিক, অতঃপর...

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
ছবি: আরটিভি

মানিকগঞ্জে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর গত ২৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে শিক্ষার্থীর বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার ও চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ওই শিক্ষার্থীকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে শিক্ষার্থী জানিয়েছে। এ ঘটনায় তার বাবার করা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা
সুনামগঞ্জে দেশীয় ক্রীড়া উৎসব ‘কান্ট্রি গেমস ২০২৬’ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জ সফর সুষ্ঠুভাবে আয়োজন ও উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জে কান্ট্রি গেমস ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সীমান্ত এলাকা থেকে অটোরিকশায় করে আনা ২০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ পোল্ট্রি মুরগির বার্ডফ্লু রোগের ভারতীয় ভ্যাকসিন জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সীমান্ত থেকে আসা অটোরিকশায় মিলল ২০ লাখ টাকার ভারতীয় ভ্যাকসিন
স্ত্রীকে মদপান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
যশোর সদর উপজেলায় স্ত্রীকে মদ পান করতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্বামী ইসমাইলের (৩০) বিরুদ্ধে। মদ পান করতে রাজি না হওয়ায় স্ত্রী হালিমা (২২)-কে মারধর করে আহত করেছেন তিনি।
স্ত্রীকে মদপান করতে বাধ্য, রাজি না হওয়ায় বেধড়ক পিটুনি
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টার মধ্যে তাদের উদ্ধার করা হয়।
ঝিনাইদহ থেকে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, দুই টার্ম আছে বাজারে। একটি মিস ইনফরমেশন অপরটি ডিজইনফরমেশন। এগুলো যারা করে তারা টার্গেটের ভিত্তিতে করে থাকে।
সীমান্তের ওপারের প্রোপাগান্ডা মোকাবিলায় দুই পদ্ধতিতে কাজ করছি: শিশির মনির
আরও পড়ুন
মানিকগঞ্জে ১৫ সংগ্রামী নারীকে সম্মাননা
নিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবক
নিখোঁজের দু’দিন পর পুকুরে ভেসে উঠল বৃদ্ধের মরদেহ 
ধর্ষণের ঘটনায় ৯৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পেলেন এক নারী