ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তিন মিছিল, জানে না পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
ছবি : আরটিভি

ঝিনাইদহের কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৪৮ ঘণ্টার লকডাউন ও হরতাল কর্মসূচির সমর্থনে রাত থেকে সকাল পর্যন্ত উপজেলার পৃথক স্থানে এসব মিছিল বের করা হয়। মিছিলগুলোতে সড়কে টায়ার জ্বালিয়ে মশাল হাতে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এসব মিছিলে প্রবাসী আতিফ আসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান ও যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে স্লোগান দিতে শোনা গেছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে, প্রথম মিছিলটি শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের কালীগঞ্জ-গাজীরবাজার সড়কের পান্তাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত হয় বলে ধারণা করা হচ্ছে। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সামনে একটি ব্যানার রেখে ১০ থেকে ১৫ জন ব্যক্তি সড়কে টায়ার জ্বালিয়ে হাতে মশাল নিয়ে মিছিল করছেন। এ সময় তারা ‘আতিফ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট-বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।

দ্বিতীয় মিছিলটি রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার বলিদাপাড়া-সিংগীবাজার সড়কে অনুষ্ঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ২ মিনিট ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে মিছিলকারীদের কথোপকথন ও স্লোগানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খানের নাম শোনা যায়। সেখানে ‘আয়ুব ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, স্লোগান দিতে শোনা গেছে। মিছিলটি তার নির্দেশনায় হয়েছে বলে অংশগ্রহণকারীদের কথাবার্তা থেকে ধারণা করা হচ্ছে।

এদিকে রোববার (২৯ নভেম্বর) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের বারোবাজার এলাকায় আরও একটি বিক্ষোভ মিছিল বের করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই মিছিলে যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের নাম উল্লেখ করে, সাগর ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, স্লোগান দিতে শোনা যায়। মিছিলটি তার নির্দেশনায় হয়েছে বলে মিছিলকারীদের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।

পৃথক তিনটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে এসব মিছিলের আয়োজক কারা, অংশগ্রহণকারীরা কোন পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট নেতাদের প্রত্যক্ষ নির্দেশনায় মিছিলগুলো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে দেখা ব্যক্তিদের পরিচয়ও যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, মিছিলের বিষয়টি তার জানা নেই। তবে কেউ মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
রোববার (২৯ নভেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
রান্নাঘরে কাজের মধ্যেই গৃহবধূকে সাপের ছোবল, অতঃপর...
খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা
রোববার (২৯ নভেম্বর) খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা
গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার বদনীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
গাকৃবি প্রযুক্তি গ্রামের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রত্যেক অংশগ্রহণকারী পেলেন গাছের চারা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 
ভৈরবে আটকের পর নিষিদ্ধ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তারেক বিন ফয়েজকে ছেড়ে দেওয়ার অভিযোগ ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে 
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের মিছিলে অংশগ্রহণ ও বিভিন্ন স্থানে ভাঙচুর চালানোর পর ভারতে পালিয়ে যাওয়া এক যুবককে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ফেরার পথে আটক করেছে বিজিবি।
গোপালগঞ্জে ভাঙচুর চালিয়ে ভারত পলায়ন, ফেরার পথে সীমান্তে আটক যুবক
আরও পড়ুন
ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল-খোয়া নিক্ষেপ, আটক ৪
শ্রীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বাগেরহাটে বিএনপির উপর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের দলবদ্ধ হামলা
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল