ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ জন ধরা

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
ছবি: আরটিভি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মধ্যরাতে সড়কে অগ্নিসংযোগ ও গাছ ফেলে অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় দলটির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইন উদ্দিন (৩৭), সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আবু ছায়েদ (২৯), চরফকিরা ৪ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগকর্মী সাইফ উদ্দিন পলাশ (১৯), একই এলাকার কামরুজ্জামান (২০) ও ইমাম হোসেন (২২)।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে তাদের নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভূঞা সড়কে ৩-৪ জন নেতাকর্মী গিয়ে আগুন জ্বালিয়ে এবং গাছ ফেলে কিছুক্ষণ অবস্থান করেন। পরে ভোররাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে একটি বড় গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। আতংক ছড়াতে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। পরে সকালে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। তাদের গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭
কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে যাত্রা করা ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 
মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭
সাতক্ষীরার আদালত চত্বরসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন ডিসি অফিসের ক্যান্টিনের টিনের চালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
সাতক্ষীরার আদালত চত্বরসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জে শ্বশুরবাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবদুল আজিজ জিশানের বিরুদ্ধে।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্বশুরবাড়িতে ডাকাতির অভিযোগ
সুন্দরবনে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আটক, জিম্মি জেলে উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুরকে আটক এবং অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার করা হয়েছে।
সুন্দরবনে কুখ্যাত ডাকাত বাহিনীর প্রধান আটক, জিম্মি জেলে উদ্ধার
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ শরীয়তপুরের নাওডোবা
রাজনৈতিক সহিংসতার আরেকটি ভয়াল রূপ ধরা পড়লো শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায়। ‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরের আলো ফোটার আগেই উত্তপ্ত করে তোলেন এলাকাটি।
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ শরীয়তপুরের নাওডোবা
আরও পড়ুন
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ শরীয়তপুরের নাওডোবা
জামালপুরে রেললাইন কেটে নাশকতার চেষ্টা
১৭ বছরে এক মাদরাসায় হাজার হাফেজ
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন