ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুইজন নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি: সংগৃহীত

‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরের আলো ফোটার আগেই পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং মাদারীপুরের রাজৈর অংশে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্যদিকে, মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় টানা ১০ ঘণ্টা অবরোধের পর পুলিশের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে রোববার (২৯ নভেম্বর) বেলা ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট অংশে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দূরদূরান্তের যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সকালে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম মাইকে আন্দোলনকারীদের জরুরি যানবাহন চলাচলের সুযোগ করে দেওয়া ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করার আহ্বান জানান।

পুলিশের অনুরোধ ও আলোচনার একপর্যায়ে বেলা ২টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যান। ওসি জানান, প্রায় ১০ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত পদ্মা সেতু-সংলগ্ন শরীয়তপুরের জাজিরা প্রান্তের নাওডোবা ও বিকেনগর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিকেনগর এলাকা থেকে মিছিলসহ এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির অস্থায়ী সমাবেশস্থলে ভাঙচুর চালান এবং সেখানে থাকা প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেন। এ ছাড়া নাওডোবা গোলচত্বরে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ ও ‘পদ্মাভ্যালী’ নামের দুটি রেস্তোরাঁয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রগুলোর দাবি অনুযায়ী, জাজিরার সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। তারা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শামসুদ্দিন মৌলভীরকান্দি এলাকার দাদন মৃধার ছেলে নিজামউদ্দিন মৃধা ও জাজিরা উপজেলার যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাই। এ ছাড়া আরও কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন বলে জানা গেছে।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, ‘ঘটনাটি শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু-সংলগ্ন এলাকায় ঘটেছে। নিহত নিজামউদ্দিন মৃধার বাড়ি শিবচরের কুতুবপুরে। ভোরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।’

সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ ও বিজিবির সদস্যরা পুড়ে যাওয়া যানবাহন সরিয়ে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক করেন।

সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, ‘আজকের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, বাড়িঘর ও সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন, ভাঙচুর, লুটপাটসহ বিভিন্ন নাশকতা চালিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কার্যত অকেজো হয়ে পড়েছে জেলার মানুষের স্বাভাবিক জীবনব্যবস্থা। নতুন করে এই তাণ্ডব ও প্রাণহানি শংকা তৈরি করেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শিশু শাহাব উদ্দিনকে হাতি শুড়ে তুলে আছাড় দিয়েছিল। কিন্তু খড়ের গাদায় পড়ার কারণে ভাগ্যগুণে শাহাব বেঁচে যায়। ২৩ বছর পর আবারও সেই একই ঘটনার মুখোমুখি শাহাব। শুক্রবার (২৭ নভেম্বর) আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামে রাতে একটি বন্য হাতি শাহাবকে আছাড় দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর। আহত শাহাব উদ্দিন ওই গুচ্ছ গ্রামের বাসিন্দা ও আমুচিয়া পাহাড়ে একটি খামারে চাকরি করেন। ইউপি সদস্য আবু জাফর বলেন, খাবারের সন্ধানে পাশের পাহাড় থেকে প্রায়ই এ অঞ্চলে বন্য হাতির পাল নেমে এসে লোকালয়ে ঢুকে পড়ে। ২০০৩ সালের দিকে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন শাহাব উদ্দিনের বাবা বাছা মিয়া, মা নূর জাহান ও তার নানী। তিনি বলেন, সে সময় দেড় থেকে দুই বছর বয়সি শিশু শাহাবকেও হাতি শুড়ে তুলে ছুঁড়ে মারে। কিন্তু খড়ের গাদার ওপর পড়ার কারণে প্রাণে বেঁচে যায় সে। পরবর্তীতে শাহাব তার মামা-মামী ও প্রতিবেশীদের কাছে বড় হয়। শুক্রবারের ঘটনা প্রসঙ্গে ইউপি সদস্য জাফর বলেন, আমুচিয়া পাহাড়ে এক ব্যক্তির পেয়ারা বাগান, গরু ও মুরগির খামারে কাজ করেন ও রাতে থাকেন শাহাব। শুক্রবার রাতে গুচ্ছগ্রামের এক বাড়ি থেকে ভাত খেয়ে খামারে যাওয়ার সময় তিনি বন্য হাতির সামনে পড়ে যান। তিনি আরও বলেন, এ সময় হাতি তাকে শুড়ে তুলে আছাড় দিলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শাহাব সেখানে চিকিৎসাধীন। আরটিভি/এসআর
ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’ 
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ 
রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে জেলা পরিষদের প্রায় ৫০ লাখ টাকার উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের তথ্য গোপন করায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ 
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিওধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
আরও পড়ুন
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের তাণ্ডবে ধ্বংসস্তূপ শরীয়তপুরের নাওডোবা
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাবিতে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন