ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট বেলায় হারিয়েছেন বাবা-মাকে, ২৩ বছর পর আবারও শাহাবকে আছাড় দিল হাতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম
হাতির আছাড়ে আহত শাহাব উদ্দিন । ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় শিশু শাহাব উদ্দিনকে হাতি শুড়ে তুলে আছাড় দিয়েছিল। কিন্তু খড়ের গাদায় পড়ার কারণে ভাগ্যগুণে শাহাব বেঁচে যায়। ২৩ বছর পর আবারও সেই একই ঘটনার মুখোমুখি শাহাব।

শুক্রবার (২৭ নভেম্বর) আমুচিয়া ইউনিয়নের গুচ্ছগ্রামে রাতে একটি বন্য হাতি শাহাবকে আছাড় দেয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য আবু জাফর।

আহত শাহাব উদ্দিন ওই গুচ্ছ গ্রামের বাসিন্দা ও আমুচিয়া পাহাড়ে একটি খামারে চাকরি করেন।

ইউপি সদস্য আবু জাফর বলেন, খাবারের সন্ধানে পাশের পাহাড় থেকে প্রায়ই এ অঞ্চলে বন্য হাতির পাল নেমে এসে লোকালয়ে ঢুকে পড়ে। ২০০৩ সালের দিকে হাতির আক্রমণে নিহত হয়েছিলেন শাহাব উদ্দিনের বাবা বাছা মিয়া, মা নূর জাহান ও তার নানী।

তিনি বলেন, সে সময় দেড় থেকে দুই বছর বয়সি শিশু শাহাবকেও হাতি শুড়ে তুলে ছুঁড়ে মারে। কিন্তু খড়ের গাদার ওপর পড়ার কারণে প্রাণে বেঁচে যায় সে। পরবর্তীতে শাহাব তার মামা-মামী ও প্রতিবেশীদের কাছে বড় হয়।

শুক্রবারের ঘটনা প্রসঙ্গে ইউপি সদস্য জাফর বলেন, আমুচিয়া পাহাড়ে এক ব্যক্তির পেয়ারা বাগান, গরু ও মুরগির খামারে কাজ করেন ও রাতে থাকেন শাহাব। শুক্রবার রাতে গুচ্ছগ্রামের এক বাড়ি থেকে ভাত খেয়ে খামারে যাওয়ার সময় তিনি বন্য হাতির সামনে পড়ে যান।

তিনি আরও বলেন, এ সময় হাতি তাকে শুড়ে তুলে আছাড় দিলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে শাহাব সেখানে চিকিৎসাধীন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
রংপুরের পীরগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে পুলিশ। 
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা, আটক ২
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ধন্যবাদ জানিয়ে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেছেন, ‘আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল, সেটা হয়ে গেছে, পেয়ে গেছেন। গাড়িঘোড়া যেন যেতে পারে, তার ব্যবস্থা করেন।’ 
অবরোধকারীদেরকে ওসি বললেন ‘আপনারা সাকসেস’
লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ 
রাঙ্গামাটির লংগদু উপজেলার বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র মাইনীমুখ বাজারে জেলা পরিষদের প্রায় ৫০ লাখ টাকার উন্নয়নমূলক কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি কাজের তথ্য গোপন করায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
লংগদুতে ৫০ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ 
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। এ সময় তারা ধর্ষণের ভিডিওধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দুই আসামি পলাতক রয়েছেন।
১৪ বছর আগে ধর্ষণের শিকার হন বড় বোন, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ
শরীয়তপুরে সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুইজন নিহত
‘গোপালগঞ্জ স্টাইলে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরের আলো ফোটার আগেই পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং মাদারীপুরের রাজৈর অংশে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
শরীয়তপুরে সংঘর্ষে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুইজন নিহত
আরও পড়ুন
চবি শিক্ষার্থীদের অনাপত্তি সনদ নিতে মানতে হবে পাঁচ নির্দেশনা
কাপ্তাই ও রাঙ্গুনিয়ার বনে সাপের অজানা জগৎ উন্মোচন, নতুন চার প্রজাতির সন্ধান
মিয়ানমার থেকে পাচার করে আনা সুপারিসহ ২৫ পাচারকারী ধরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০