ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ব্রিটিশ আমলের ভিতে নতুন ছাদ, ফের ঝুঁকিতে রাজবাড়ী রেলস্টেশন ভবন

এম,মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২২ অক্টোবর ২০১৮, ০৬:১০ পিএম

ব্রিটিশ আমলে নির্মাণ করা রাজবাড়ী রেলস্টেশন ভবনের ভিতের উপর নতুন করে শুরু হয়েছে ছাদ স্থাপনের কাজ। ফলে ফের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে ওই ভবনের। সাধারণ যাত্রী ও রেলওয়ে কর্মকর্তাদের ধারণা সংস্কার না করে নতুনভাবে ভবনটি নির্মাণ করলে ঝুঁকিমুক্ত হতো এ ভবনটি।

সংশ্লিষ্টরা জানান, ব্রিটিশ আমলে রাজবাড়ী রেলস্টেশন স্থাপন করা হয়। আর রেলস্টেশনকে ঘিরেই পরবর্তীতে জেলা শহরের রূপান্তর হয় রাজবাড়ী। আর ওই সময়ই নির্মাণ করা হয় একতলা রেলস্টেশন ভবন। যে ভবনে পরিচালিত হয়ে আসছে যাত্রী সেবার কাজ। তবে সংস্কারের অভাবে ওই ভবনের পলেস্তারা ভেঙে পড়া, ছাদ চুইয়ে পানি পড়াসহ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায় এ ভবনটি। যে কারণে সাম্প্রতিক সময়ে ওই ভবনে কাজ করা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায়, তা গত সেপ্টেম্বর মাসে পুনঃসংস্কারের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। যার অংশ হিসেবে ভবনের একটি অংশের ছাদ ভেঙে ফেলা হয়েছে। সেই সাথে ভেঙে ফেলা ছাদের ওই ভিতের উপরই ফের ছাদ স্থাপনের কাজ করা হচ্ছে।

-------------------------------------------------------
আরও পড়ুন : চট্টগ্রামে ওয়াসার পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
-------------------------------------------------------

সরেজমিনে ওই কাজ পরিদর্শনে গিয়ে দেখা যায়, ওই ভবনের দরজার উপরের অংশ ছাদসহ পর্যন্ত ভেঙে ফেলেছেন নিযুক্ত ঠিকাদারের শ্রমিকরা। সেই সাথে ব্রিটিশ আমলে নির্মাণ করা ওই দেয়ালের উপরই নতুন করে গাঁথা হয়েছে ইটের গাঁথুনি। আর এই গাঁথুনির উপর ফের ছাদ স্থাপনের কাজ চলছে পুরোদমে।

স্টেশনে আগত বৃদ্ধযাত্রী আকবর আলী মিয়া বলেন, এক থেকে দেড়শ বছর আগে এই রেলস্টেশন ভবন স্থাপন করা হয়েছে। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ বিবেচনাহীনভাবে এই ভবনের ছাদের অংশ ভেঙে ফেলে পুরোনো এই ভিতের উপর ফের ছাদ স্থাপনের কাজ করছে। এটি বোধগম্য নয়। পুরোনো গাঁথুনি নতুন ছাদের ওজন আর সইতে পারবে না। ওজনের ভারে স্বল্প সময়ের মধ্যে তা ভেঙে পরবে না তার নিশ্চিয়তা কে দেবে।

অপর যাত্রী শাহানা বেগম বলেন, মানুষ সামনের দিকে এগিয়ে যায়, আর রেলওয়ে কর্তৃপক্ষের এই সংস্কার কাজ দেখে মনে হচ্ছে তারা অতীতেই ফিরে যেতে পছন্দ করেন।

সংস্কার কাজ করতে থাকা আশুলিয়ার ইনসিনেটি কনস্ট্রাকশনের প্রতিনিধি রেজাউল মোল্লা জানান, ২৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে নিয়ম মেনে তারা প্রায় ৩ মাস ধরে ২ হাজার ৯শত স্কয়ার ফুটের এই ভবন সংস্কারের কাজ করছেন। তাদের সিডিউলে বলা হয়েছে, পুরোনো ১৫ ইঞ্চি দেওয়ালের ভিতের দরজার উপরের অংশ পর্যন্ত ছাদসহ ভেঙে ফেলা এবং ভেঙে ফেলা অংশের উপর নতুর করে আরও দুই ফুট উচ্চতা বৃদ্ধি করে নতুন ছাদ স্থাপন, নতুন দরজা ও থাইগ্লাসের জানালা, মেঝে টাইলস করা।

আগামী কয়েক মাসের মধ্যেই তাদের এ কাজ শেষ হবে। তিনিও মনে করেন, পুরোনো নয়, নতুন করে যদি ভবনটি নির্মাণ করা সম্ভব হতো তাহলে ভাল হতো। তবে তাদের কিছু করার বা বলার নেই। রেলওয়ে কর্তৃপক্ষের দেয়া নির্দেশনার আলোকেই তারা এ কাজ করছেন।

রাজবাড়ী রেলস্টেশন মাস্টার কামরুজ্জামান জানান, পুরোনো ভিতের উপর তাদের একটি ভবনের কাজ শুরু করা হয়েছে। এটি ঝুঁকিপূর্ণ। তাছাড়া এ রেলস্টেশনে আরেকটি ভবন রয়েছে, সে ভবনটিও পলেস্তারা ভেঙে পড়ছে, ছাদ চুইয়ে পানি পড়ছে। ফলে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছেন।

রাজবাড়ী রেলওয়ের সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল হানিফ জানান, পুরোনো ভিতের উপর নতুন করে ছাদ স্থাপনের বিষয়টি ঝুঁকিপূর্ণ হবে না। কারণ তাদের প্রকৌশলীরা বিষয়টি খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন :

জেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
এক সেতুর অভাবে ২৫ গ্রামের মানুষের দুর্ভোগ
রাজবাড়ীতে গুলিতে ‘চরমপন্থী দলের’ সদস্য নিহত
রাজবাড়ীতে পদ্মার পানির নিচে ২৭ গ্রাম, পৌঁছায়নি সহায়তা
রাজবাড়ীতে দুটি স্কুল-কলেজ সরকারি ঘোষণায় আনন্দ শোভাযাত্রা