
বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিড বোট চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ নৌযান চলাচল বন্ধ থাকায় দুই ঘাটেই আটকা পড়েছে কুরবানির পশুবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন এই নৌপথে আসা যাত্রী ও চালকেরা। এছাড়া যথাসময় পদ্মা পাড়ি দিতে না পারায় লোকসানের আতঙ্কে রয়েছেন গরুর ব্যাপারীরা।
আজ বুধবার সকাল থেকে বাতাসের বেগ ও পদ্মা উত্তালের কারণে এ রুটের সকল ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি’র (এজিএম) নাসির মো. চৌধুরী জানান, ফেরি ঘাটে থাকায় ঘাটের র্যাম নির্দিষ্ট স্থান থেকে কিছুটা এপ্রোজের উপরের দিকে উঠে গেছে। ফেরি কোনোমতেই চালানো যাচ্ছে না। ফেরি চলাচল শুরু হলে ঘাট নির্দিষ্ট স্থানে বসানোর কাজ করা হবে।
---------------------------------------------------------------------
আরও পড়ুন : বরগুনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন
---------------------------------------------------------------------
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘাটের চারপাশে বাড়ছে যাত্রীদের চাপ। ঘাটের সংযোগ সড়কগুলোতেও যানবাহনের দীর্ঘ সারি। রোগী ও লাশবাহী বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও আটকা পড়েছে।

এসএস




