
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সেন্টমার্টিনে তিন দিন আটকে থাকে পর্যটকরা নিরাপদে টেকনাফ ফিরেছেন। দুইটি পর্যটকবাহী জাহাজে করে টেকনাফে দমদমিয়া ঘাটে বিকেলে তারা পৌঁছান। এসময় অনেক পর্যটকের চেহারায় উৎকন্ঠা দেখা গেছে।
আবহাওয়া স্বাভাবিক হলে জেলা প্রশাসনের নির্দেশে সোমবার ১১ নভেম্বর সকাল সাড়ে ৯ টার দিকে টেকনাফের দমদমিয়া জাহাজ ঘাট থেকে এলসিটি কুতুব দিয়া ও কেয়ারী ক্রুজ এন্ড ডাইনে করে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সেন্টমার্টিন যায় জাহাজ দুটি।
জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বৈরী আবহাওয়া হওয়ায় টেকনাফ সেন্টমার্টিন নৌ-রুটে প্রশাসন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে গত ৮ নভেম্বর হতে সেন্টমার্টিনে ১ হাজার ২’ শ পর্যটক আটকা পড়ে। উদ্বেগ উৎকন্ঠায় ছিল আটকা পড়া পর্যটকদের অনেকেই।
ঢাকা থেকে পরিবার নিয়ে বেড়াতে আসা মো. রায়হান চৌধুরী জানান, দ্বীপে প্রথমবারের মতো বেড়াতে এসে পরিবারের সবাই উৎফুল্ল ছিলাম। হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ ও ঘুর্নিঝড়ের খবরে বেশ আতঙ্কে ছিলাম। তবে ভ্রমণটি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।
আরো পড়ুন
এমকে




