
টঙ্গীতে একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে বিসিক শিল্প নগরীতে ড্রাগ ইন্টারন্যাশানাল কোম্পানিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, বেলা সোয়া একটার দিকে বিসিক শিল্পনগরীতে ড্রাগ ইন্টারন্যাশানাল কোম্পানিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে বেলা দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জেবি




