
রংপুরে রাস্তা পারাপারের সময় বেপরোয়া একটি বাসের চাপায় সরকারি রোকেয়া কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন।
নিহত কলেজছাত্রীর নাম ইতি আক্তার। তিনি নগরীর মীরগঞ্জ এলাকার দুলাল মিয়ার মেয়ে এবং ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
পরে দমদমা ব্রিজের কাছে যাত্রীসহ বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে নগরীর তাজহাট থানা পুলিশ বাসটি আটক করে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রোকনুজ্জামান বলেন, বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
জেবি




