
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় খড়ের গাদা থেকে একটি দেশীয় তৈরি সার্টার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে নবীর উদ্দীনের বাড়ি থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
নবীর উদ্দীন জানান, প্রতিদিনের মতো গরুকে খাবার দেওয়ার জন্য তিনি বাড়ির পাশে খড়ের গাদায় যান। সেখান থেকে খড় নেওয়ার সময় দেশীয় তৈরি একটি সার্টার গান ও তিন রাউন্ড গুলি বেরিয়ে আসে। বিষয়টি তিনি তাৎক্ষণিক জনপ্রতিনিধিকে জানালে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সার্টার গান ও গুলি নিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান আরটিভি অনলাইনকে জানান, সার্টার গানটি ব্যবহারের অনুপযোগী এবং গুলিগুলোও নষ্ট।
আরো পড়ুন
জেবি




