
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার ২২ দিন শেষ হলেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর ডিমওয়ালা ইলিশ। ঝাঁকে ঝাঁকে মা ইলিশ ধরা পড়ায় চাঁদপুরের ইলিশের আড়ত ও বাজারগুলোতে ডিমওয়ালা মা ইলিশে সয়লাব। বিক্রেতারা বলছে নিষেধাজ্ঞার সময় আরো বাড়ানো উচিত।
ইলিশের উৎপাদন বাড়াতে ২২ দিনের মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে কদিন আগেই। কিন্তু এখনও জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ডিমওয়ালা মা ইলিশ।
জেলে ও মাছ ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা আরো কিছুদিন বাড়ালে ইলিশ আরো বেশি ডিম পাড়ার সুযোগ পেত।
যাচাই-বাছাই করে ২২ দিন নিষেধাজ্ঞার সময় নির্ণয় করা হয়েছে বলে জানালেন এক বৈজ্ঞানিক কর্মকর্তা।
মৎস্য গবেষকদের দায়ী করে, অভিযান সফল হয়নি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা।
অভিযানের সময়সীমা যর্থাথই ছিলো এবং গতবারের চেয়েও মাছের উৎপাদন বেশি হবে বলে আশাবাদী এই মৎস্য বিজ্ঞানীরা।
নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৭ দিন বাড়ালে ভালো ফল পাওয়া যেত বলে মনে করছেন স্থানীয় জেলেরা।
পি




