
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পিকআপ ভ্যান চাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার রাতে উপজেলার নবগ্রাম এলাকার পাটুরিয়া-উথলী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে মা ও মেয়ের নাম পরিচয় জানা যায়নি।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বলেন, রাত আটটার দিকে পাটুরিয়া-উথলী সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হন। পরে হাইওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, নিহত মায়ের বয়স আনুমানিক ৩৫ এবং মেয়ের বয়স আনুমানিক আট।
তিনি আরও বলেন, পিকআপ ভ্যানটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।
জেবি




