
বিজয় দিবসের একদিন আগে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান।
তিনি জানান, স্থানীয়রা আজ দুপুরে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ তামালতলা মাঠে কালো টেপে মোড়ানো তিনটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে।
তিনি আরও বলেন, নাশকতা সৃষ্টির জন্য কেউ ওই বোমাসদৃশ বস্তুগুলো রেখে যেতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এজে/ এমকে




