
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) ওই তিনজনকে গ্রেপ্তার করে।
এটিইউর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটিইউএর একটি দল জানতে পারে আজ সকালে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের কয়েকজন সদস্য দক্ষিণ কেরানীগঞ্জে বেগুনবাড়ি গ্রামে অবস্থান নেবেন। তারা ধর্মীয় উগ্রবাদ ও মতাদর্শ প্রচারে বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে গ্রেপ্তার করে।
এরা হলেন, আবদুল্লাহ আল হাসনাত ওরফে কল্লোল (৩৯), আমিনুল ইসলাম ওরফে সেতু (৩০) ও ফজলে করিম ওরফে সোহাগ (৩২)।
তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও সাংগঠনিক দলিলপত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার তিনজনেই আল্লাহর দলের সংগঠক ও সদস্য। তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
জেবি




