
নিখোঁজের চার দিন পর ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনা হকের (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রিয়াজ আহম্মেদ কানন (১৩) নামে বালক বিদ্যালয়ের ৯ম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাতে শহরের গোয়ালপাড়া এলাকায় ইয়াসিন হাবিব কাননের বাসার একটি ঘড়ের মেঝের মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
সুমনা হক শহরের গোয়ালপাড়া এলাকার জুয়েলের মেয়ে। আটককৃত রিয়াজ আহম্মেদ একই এলাকার ইয়াসিন হাবীব কাননের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান আরটিভি অনলাইনকে জানান, ১৫ ডিসেম্বর পাশের বাসায় খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। এরপর থেকেই ওই এলাকার ইয়াসিন হাবীব কাননের বাসায় নজরদারি করা হয়। বৃহস্পতিবার রাতে ইয়াসিন আলীর ছেলে রিয়াজকে আটক করে থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যার বিষয়টি স্বীকার করে। এরপর তার দেওয়া তথ্য মতে তার বাসার একটি রুমের ভেতরে মেঝের মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
আরো পড়ুন
জেবি




