
নড়াইল পৌরসভার ভওয়াখালী গ্রাম থেকে মো. সামিউল নামের (১৪) একটি ছেলে গেল ১১ ডিসেম্বর সকালে দুর্গাপুর মামাবাড়ি যাওয়ার উদ্দেশে বাসা বের হয়। এরপর আজ ২৫ ডিসেম্বর পর্যন্ত সে আর বাড়িতে ফিরেনি।
সামিউলের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মুখমণ্ডল গোলাকার। হারিয়ে যাওয়ার সময় তার পরনে কালো প্যান্ট ও আকাশি রঙের শার্ট ছিল।
সে নড়াইল বরাশুলা ক্যাডেট মাদরাসা থেকে এই বছর জেএসসি পরীক্ষা দিয়েছে। ছেলেকে ফিরে পেতে সামিউলের মা মীনা বেগম প্রশাসনসহ সকলের সহযোগিতা চেয়েছেন।
জেবি




