
রাজবাড়ীর পদ্মায় পাথরবোঝাই ট্রলারডুবির ঘটনায় গতকাল সোমবার রাতে আরও এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে তিন শ্রমিকের মরদেহ পদ্মা থেকে উদ্ধার করা হলো।
গেল রোববার সন্ধ্যায় নৌবাহিনী ও রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই শ্রমিকের মরদেহ উদ্ধারের পর অভিযান বন্ধ ঘোষণা করে। পরে সোমবার রাতে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে বালুর নিচ থেকে ফারুক প্রামাণিক (৩০) নামের ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় খবর দেয়। ফারুক প্রামাণিক সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের সোনাতোষ গ্রামের আলতাফ প্রামাণিকের ছেলে।
গেল শুক্রবার বিকেলে পাবনার নগরবাড়ি ঘাট থেকে রাজবাড়ীর গোদারবাজার ঘাটে আসার পথে অতিরিক্ত বোঝাইয়ের কারণে স্রোতের টানে ট্রলারের তলা ফেটে মাঝ নদীতে তলিয়ে যায়। সেসময় ট্রলারে থাকা মাঝিসহ দশ শ্রমিকের মধ্যে ছয়জন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও চার শ্রমিক নিখোঁজ থাকে। এখনও এক শ্রমিক নিখোঁজ রয়েছে।
জেবি/পি




