
পাবনায় গেল কয়েক দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে বেড়েছে শীতের তীব্রতা। প্রচণ্ড শীত আর হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আজ শনিবার সকাল থেকে দেখা মিলছে না সূর্যের। মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়ায় কাঁপন বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। মাঠে কাজ করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন দিনমজুর শ্রমিকরা।
স্থানীয় আবহাওয়া অফিস আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল রোববার থেকে তাপমাত্রা বাড়তে পারে জানান তারা। এদিকে জেলা প্রশাসন ও জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে তৃণমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
জেবি




