
রংপুর নগরীর রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় খোকসার ঘাঘট নদীর ওপর অবৈধভাবে নির্মিত খেয়া রেস্টুরেন্টসহ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে এ উচ্ছেদ অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসন। এ সময় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক আসিব আহসান জানান, সরকারের নির্দেশে সকল নদ-নদীর তীর ও আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। তিনি বলেন, খোকসার ঘাঘট নদীর বিভিন্ন এলাকায় ১৮টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সবগুলো অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হবে। জেবি




