
শরীয়তপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
সোমবার সকাল ১০ টার দিকে জেলা শহরের চৌরঙ্গীর মোড় থেকে অভিযান শুরু করে পালং-তুলাসার খালের ওপর থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
ব্যবসায়ীদের অনুরোধে দোকানে থাকা মালামাল সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় বেঁধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
অভিযানে খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমি বা জলাশয় উদ্ধার করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিনব্যাপী চলা এই অভিযানে দুপুর পর্যন্ত ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে এই খালে থাকা সব স্থাপনা উচ্ছেদ করা হবে।
জেবি




